ছবি : সংগৃহিত
খেলা

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনার উৎসব

স্পোর্টস ডেস্ক: ফুটবল জগতে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার জয়রথ যেনো থামছেইনা। গত বছর মরুর দেশ কাতারে তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল মেসির নেতৃত্বে সেলেসাওরা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বিশ্বজয়ের পরও ফিফার শীর্ষ র‌্যাংকিংধারীদের জয়রথ অব্যাহত আছে। অপরদিকে, জুনিয়র ফুটসাল ফুটবল টুর্নামেন্টেও এবার চ্যাম্পিয়ন হলো আকাশী-সাদা বাহিনী।

সদ্য পর্দা নামা কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টাইন যুবারা।

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

আরও পড়ুন: মালদ্বীপকে উড়িয়ে দিল বাংলাদেশ

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালের আগেও আরও একবার তারা একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অলিম্পিক কমিটি মাঠে শিরোপার লক্ষ্যে খেলতে নেমে প্রথমে এগিয়ে গিয়েছিল সেলেসাও যুবারা।

খেলা শুরুর ১২ তম মিনিটে আন্দ্রের গোলে লিড নেয় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা দুই দলই পায়নি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল শোধ করে মেসির উত্তরসূরীরা।

আরও পড়ুন: বরিশালের হয়ে খেলবেন না সাকিব

বেত্তনির গোলে সমতায় ফেরার পর জয়ের জন্য মরিয়া হয়ে উঠে তারা। ম্যাচের অন্তিম মুহূর্তে লিড নেয় আর্জেন্টাইন যুবারা ক্যাসকোর গোলে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় উৎসবে মাতে সেলেসাওরা।

আর্জেন্টিনা- ব্রাজিল যেভাবে ফাইনালে উঠেছিল

আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে এবং শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। সেমিফাইনালে তারা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোল জয়লাভ করে।

আরও পড়ুন: কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

অপরদিকে ব্রাজিল নিজদের প্রথম ম্যাচে পেরুকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে এবং শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। সেমিফাইনালে তারা কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোল জয়লাভ করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা