ছবি : সংগৃহিত
খেলা

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ফুটবল জগতে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের অসাধারণ নৈপুণ্যের কথা কারও অজানা নয়।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

সাম্প্রতিক সময়ে ফুটবলের কালোমানিক খ্যাত পেলের দেশের জাতীয় দলের পারফরম্যান্স বেশ নেতিবাচক। তবে দাপট দেখিয়েছে সেলেসাওদের ফুটসাল দল।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এতে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে গেছে সেলেসাওরা।

সেমিফাইনালে লড়াইয়ে নামার আগে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল ব্রাজিলের যুবারা। তিন জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ২২ গোলের বিপরীতে মাত্র দুইটি গোল হজম করেছে দলটি।

আরও পড়ুন: ঈদের ছুটিতে যাচ্ছেন টাইগাররা

সেই ধারাবাহিকতায় লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওরা সেমিফাইনালে নেমেছিল। এদিন ম্যাচের মাত্র দুই মিনিটেই রায়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভার্দেমারেলার পাস থেকে তাদের পরবর্তী গোলও আসে রায়ানের পা থেকেই। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে তিনি ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

এর ভেতর কলম্বিয়া ম্যাচে ফেরা তো দূরে থাক, উল্টো আরেকটি গোল খেয়ে বসে। চার মিনিট বাদেই ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ইগোর ব্রেডফ। এর মাধ্যমে ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে গেছে ব্রাজিল। তবে কলম্বিয়াকে আরও একটি ম্যাচ খেলতে হবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা-ভেনেজুয়েলার মধ্যকার পরাজিত দলের সঙ্গে লড়বে তারা।

আরও পড়ুন: বোলারদের ব্যাটিং শেখাবেন পোথাস

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে পেরুকে রীতিমতো উড়িয়ে দেয়। ১০-০ গোলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পায় ব্রাজিলের যুবারা। ইকুয়েডরকে ৪-০ গোলে হারায় দলটি।

ব্রাজিল নিজেদের তৃতীয় ম্যাচে আবারও বড় জয়ের দেখা পায়। ৭-১ ব্যবধানে উরুগুয়েকে হারায় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা