ছবি-সংগৃহীত
খেলা

বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ‘চ্যাম্পিয়ন’ 

ক্রীড়া প্রতিবেদক : আগামী অক্টোবরের ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। টাইগার ভক্ত ও সমর্থকরা আশায় বুক বাধছেন আসন্ন এই মেগা টুর্নামেন্ট নিয়ে। তাদের আশা এবারের আসরে দারুণ কিছু করবে বাংলাদেশ দল। কারো কারো মত, বাংলাদেশের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার এটাই মোক্ষম সুযোগ।

আরও পড়ুন : কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

খেলা ভারতের মাটিতে। পরিবেশ, পরিস্থিতি আর উইকেট ও পারিপার্শ্বিকতা সবই অনুকূল। দলে অভিজ্ঞ ও পরিণত এবং আন্তর্জাতিক ক্রিকেটে বেশ সফল কজন পারফরমার আছেন। তাদের সাথে এক ঝাঁক প্রতিভাবান তরুণ উঠে এসেছেন। যাদের নিয়ে অনেকদূর যাওয়া সম্ভব।

বাংলাদেশের প্রধান সহকারী কোচ নিক পোথাস জানালেন- চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোবে বাংলাদেশ। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই।

আজ (১ জুন) মিরপুর শের-ই বাংলার প্রেস কনফারেন্স কক্ষে গণমাধমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পোথাস।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়ে পোথাস বলেন, ‘বাকি দলগুলো কীসের জন্য বিশ্বকাপে যায়? আমাদেরও কোনো ভিন্নতা নেই। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই। আমরা তা নিয়ে ভাবতে চাই না, যা নিয়ন্ত্রণের বাইরে। আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নিব এবং নিজেদের সেরাটা দিব।’

এদিকে আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট মাঠে গড়াবে ১৪ জুন থেকে। তার আগে আফগান স্পিনারদের ব্যাপারে শিষ্যদের সতর্ক করে দিলেন নিক পোথাস।

আরও পড়ুন : নারী বিপিএল করবে বিসিবি!

পোথাস বলেন, ‘আফগানিস্তানের স্পিন যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তাদের শীর্ষ মানের স্পিন অ্যাটাক আছে। এই চ্যালেঞ্জটা একইসঙ্গে রোমাঞ্চকর। একটা সমস্যা সমাধানের মতো পরিস্থিতি অবশ্যই রোমাঞ্চকর। তবে স্পিনের সঙ্গে পেস বোলিংও সামলাতে হবে। তাই স্পিন নিয়ে খুব বেশি ভেবে, পেসের কথা ভুলে গেলে হবে না। টেস্ট ম্যাচ হল দাবা খেলার মতো। তারা যা নিয়েই আসুক, সমাধান বের করতে হবে। বাট ইটস এক্সাইটিং!’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা