ফাইল ছবি
খেলা

ক্ষমা চাইলেন লা লিগা প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: বারবার চরম বর্ণবাদী আচরণের শিকার পরও এসবের কোনো প্রতিকার না হওয়ায় লা লিগা কর্তৃপক্ষেও কাঠগড়ায় তুলেছিলেন রিয়াল তারকা ভিনিসিয়ুস। এর কড়া জবাবে ভিনিসিয়ুসকেই দায়ী করেন লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস।

আরও পড়ুন: আইসিসিকে চিঠি দেবে বিসিবি

হ্যাভিয়ের তেবাসের করা টুইট দেখলে মনে হবে তিনি যেন বর্ণবাদীদের পক্ষই নিয়েছেন।

ভিনিসিয়ুসকে নিয়ে টুইটে তিনি লিখেন , ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু নিজেরই অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন যে উভয় পক্ষের কর্মদক্ষতা এবং আমরা একত্রে যা করছি, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ জানাশোনা আছে।’

আরও পড়ুন: আরও এক ধাপ এগোল মুম্বাই

তবে তার এমন টু্ইটের জন্য সমালোচনার মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চাইলেন। তেবাস বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি, এটা আমার পুরো ওয়ার্ক টিমের কাজ। যখন মানুষরা কিংবা তাদের একটি অংশ কোনো একটি বার্তাকে নির্দিষ্টভাবে গ্রহণ করে, তখন সেটাই সঠিক। সুতরাং, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। কারণ, আমি বুঝতে পেরেছি যে টুইটে লেখা আমার বক্তব্যটি সবাই বুঝতে পারেনি। বিশেষ করে ব্রাজিলে।’

তিনি আরও বলেন, ‘ভিনিসিয়ুসকে অ্যাটাক করার কোনো ইচ্ছাই আমার নেই। তবে, একটা বিষয় পরিস্কার করার জন্য বলি, মাত্র একমাস আগেই ভিনিসিয়ুস একটি ভিডিও বানিয়েছিলো, যেটা বর্ণবাদ বিরোধী লা লিগার যে অ্যাকশন তাকে সমর্থন জানিয়ে।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা