ছবি-সংগৃহীত
খেলা

আইসিসির স্বীকৃতি স্মারক পেলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলে শুরু থেকে বোলার হিসেবে খেললেও ২০২০ সালে নতুন রূপে আবির্ভূত হয়েছেন টাইগার ক্রিকেটার মেহেদি হসান মিরাজ। তার অলরাউন্ড পার্ফর্মেন্সে বাংলাদেশ জয় পায় বেশ কয়েকটি ম্যাচে।

যে কারণে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পেয়েছিলেন দেশের এই উদীয়মান অলরাউন্ডার। অবশেষে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে থাকার স্বীকৃতির স্মারক হাতে পেলেন মিরাজ।

আরও পড়ুন : আইপিএলপ্লে-অফের ৪ দল ও সূচি

আজ (সোমবার) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে তোলা ছবি পোস্ট করলেন তিনি।

ফেসবুকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’

২০২২ সালে ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মিরাজ। এই ১৫ ম্যাচে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তিনি। একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিসহ ৬৬ গড়ে করেছেন ৩৩০ রানও। ব্যাটে-বলে দুর্দান্ত একটি বছর কাটানোর স্বীকৃতিই পেলেন মিরাজ।

আরও পড়ুন : কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

বর্ষসেরা ওয়ানডে দল : বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা