ছবি-সংগৃহীত
খেলা
আইপিএল

প্লে-অফের ৪ দল ও সূচি

ক্রিড়া প্রতিবেদক : দীর্ঘ প্রায় দেড় মাস ও ৭০ ম্যাচের লড়াইয়ের পর নিশ্চিত হলো জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের শেষ চারের লাইন আপ। রোববার (২১ মে) চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ দলের মধ্যে প্লে-অফে শিরোপার লড়াইয়ে টিকে থাকা অন্য দলগুলো হলো- গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস।

আরও পড়ুন : কাউন্টিতে খেলার প্রস্তাব পেলেন মিরাজ

রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে হার্দিক পান্ডিয়ার দল গুজরাট। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। লোকেশ রাহুলের চোটে নেতৃত্ব পাওয়া ক্রুনাল পান্ডিয়া লখনৌ সুপার জায়ান্টসকে রেখেছেন তিন নম্বরে। তাদের পয়েন্টও ১৭। তবে রানরেটে এগিয়ে থাকায় চেন্নাই দুইয়ে, লখনৌ তিন। আর ১৬ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে নাম লিখিয়েছে রোহিত শর্মার মুম্বাই।

আইপিএলের প্লে-অফের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। এরপর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে।

প্লে-অফের সূচি -

প্রথম কোয়ালিফায়ার : ২৩ মে- গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস।
ভেন্যু- এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

এলিমিনেটর : ২৪ মে- লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স।
ভেন্যু- এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মার্টিনেজ !

দ্বিতীয় কোয়ালিফায়ার : ২৬ মে- প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল।
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

ফাইনাল : ২৮ মে- প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী।
ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা