সংগৃহীত
খেলা

বাংলাদেশের সংগ্রহ ৩৩৮

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হৃদয়-সাকিবের জোড়া ফিফটিতে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড করেছে লাল-সবুজের জার্সিধারীরা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছে টাইগাররা।

আরও পড়ুন : তারা বিচারপতির দরজায় লাথি মেরেছিল

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত ৩ রানের মাথায় বিদায় ওপেনার নেন তামিম ইকবাল। আইরিশ পেসার মার্ক অ্যাডায়ারের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর শুরুর সেই চাপ কিছুটা সামলে নেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত।

তবে দলীয় ৪৯ রানের সময় সাজঘরে ফেরেন লিটনও। ৩১ বলে ২৬ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে ক্যাচ আউটের শিকার হন তিনি। এরপর ক্রিজে নামেন সাকিব আল হাসান। সাকিব-শান্ত দুজনে নেন দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব। তবে বেশিদূর এগোতে পারেনি এই জুটি। দলীয় ৮১ রানে বিদায় নেন শান্ত। ৩৪ বলে ব্যক্তিগত ২৫ রান করে ফেরেন তিনি।

আরও পড়ুন : ইমরানের বাড়িতে দরজা ভেঙে ঢুকল পুলিশ

এরপর ক্রিজে আসেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। সাকিবকে নিয়ে গড়েন বড় জুটি। এদিনই সাকিব ওয়ানডেতে নিজের ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। অন্যপ্রান্তে অভিষিক্ত হৃদয়ও দারুণ খেলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক। যদিও দুজনের সামনেই সেঞ্চুরির সুযোগ থাকলেও কেউই পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে।

ব্যক্তিগত ৯৩ রানের মাথায় ক্যাচ আউট হয়ে বিদায় নেন সাকিব। এই অলরাউন্ডারের বিদায়ের পরই হাত খুলে খেলতে থাকেন হৃদয়। অন্যপ্রান্তে মুশফিুকর রহিম খেলেন ঝড়ো এক ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক বল বাউন্ডারি ছাড়া করেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। তবে অর্ধ-শতক তোলার আগেই বিদায় নেন তিনি। ২৫ বলে ৪১ রান করে সাঝঘরের পথ ধরেন এই উইকেটকিপার ব্যাটার।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন

এরপর অভিষেকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তা আর পাওয়া হয়নি হৃদয়ের। সাকিবের মতো নার্ভাস নাইন্টিতে কাটা পড়েন তরুণ এ ব্যাটারও। মিডউইকেটের ওপর দিয়ে লফটেট শট খেলতে গিয়ে ৯২ রানে বোল্ড অউটের শিকার হন তিনি। দলের রান তখন ২৯৭।

শেষ দিকে দলের হাল ধরার চেষ্টা করেন ইয়াসির আলি রাব্বি। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দেন তাসিকন আহমেদ। কিন্তু বিশাল একটি ছক্কা হাঁকিয়ে তাসকিনও ফিরে যান ১১ রানে। এরপর রান আউটে কাটা পড়ে রাব্বি ফেরেন ১৭ রান করে। নাসুম আহমেদ ১১ রানে ও মোস্তাফিজুর রহমান ২ রানে থাকেন অপরাজিত।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩৮ রান। ওয়ানডে ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে সর্বোচ্চ দলীয় স্কোর ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেন গ্রাহাম হিউম। একটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, এ্যান্ডি ম্যাকব্রাইন ও কার্টিস ক্যাম্ফার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা