সংগৃহীত
খেলা

আবারো ফিফার প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো

স্পোর্টস ডেস্ক : আবারো ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন তিনি।

আরও পড়ুন : হাসপাতালে মিরাজ

বৃহস্পতিবার (১৭ মার্চ) রুয়ান্ডার কিগালিতে ফিফার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ৫২ বছর বয়সী ইনফ্যান্তিনো।

আগামী ২০২৭ সাল পর্যন্ত এই মেয়াদে ফিফার প্রেসিডেন্ট থাকবেন তিনি। ফিফার অফিসিয়াল টুইটারে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইটে বলা হয়, ‘জিয়ান্নি ইনফ্যান্তিনো সবার সম্মতিতে ২০২৩-২০২৭ পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।’

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

নির্বাচিত হওয়ার পর ইনফ্যান্তিনো বলেন, এটি (আবার ফিফার প্রেসিডেন্ট হওয়া) অবিশ্বাস্য সম্মানের এবং অনেক বড় দায়িত্ব। বিশ্বজুড়ে ফিফা ও ফুটবলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। শান্তির বার্তা দিয়ে তিনি বলেন, যারা আমাকে ভালোবাসে, জানি এমন লোক অনেক আছে এবং যারা আমাকে ঘৃণা করে, আপনাদের সবাইকে আমি ভালোবাসি।

ইনফ্যান্তিনোর সভাপতিত্বে উত্তর আমেরিকায় হবে ২০২৬ বিশ্বকাপ। দল সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ এবং ম্যাচ সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪ করেছে ফিফা। এছাড়া ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপ হবে ৩২ দল নিয়ে। এই বছরের শেষের দিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে নারী বিশ্বকাপ।

আরও পড়ুন : ছিটকে গেছেন জাকির, ডাক পেলেন রনি

প্রসঙ্গত, এর আগে ১৭ বছর ধরে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির প্রধান ছিলেন সেপ ব্ল্যাটার। ২০১৫ সালে ফিফার সভাপতির পদ হারান ব্ল্যাটার। এরপর থেকেই ইনফ্যান্তিনো আছেন ফিফার দায়িত্বে। ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে আরও একবার ফিফার সভাপতি হন তিনি। ২০২৩ সালের কংগ্রেসে তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা