সংগৃহীত
খেলা

আমি জাদুকর নই

স্পোর্টস রিপোর্টার : বিশ্বচাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলা হয়েছে বাংলাদেশের। এই দুই ফরমেটে জয়ও পেয়েছে লাল সবুজেরা। তবে এখন পর্যন্ত খেলা হয়নি কোনো টি-টোয়েন্টি সিরিজ। ইংলিশদের বিপক্ষে টাইগাররা একমাত্র এবং সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ২০২১ বিশ্বকাপে। সেবার বাংলাদেশকে রীতিমত উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড লায়নরা।

আরও পড়ুন : এবার টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বধের পালা

এবার ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই সিরিজ বাংলাদেশ জিততে পারবে কি না এমন প্রশ্নের জবাবে টাইগারদের কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমি জাদুকর নই। আমি তো জাদুকর না, যে কিনা আগে থেকে সব বলে দিতে পারব। আমরা চেষ্টা করব।’

বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে অনেকটাই দুর্বল বাংলাদেশ। এখন পর্যন্ত ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪৯টিতে। ৯২টিতে হার। ৩টিতে ফল হয়নি। আর সুপার টুয়েলভে প্রথম জয় এসেছে ২০২২ বিশ্বকাপে, তাও তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

বাংলাদেশ দলের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া হাথুরুর সামনে অন্যতম চ্যালেঞ্জ ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ধারাবাহিকতা আনা। আজই প্রথম টি-টোয়েন্টি দল নিয়ে কাজ শুরু করেছেন তিনি। সাকিব-আফিফ-মুস্তাফিজদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই প্রত্যাশা করেন ইংলিশদের বিপক্ষে।

আরও পড়ুন : বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

হেড কোচ বলেন, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি জানি, আমরা কী করতে পারি। আমি ক্রিকেটারদের কাছ থেকে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে তারা সেটা দেখাবে। ’

তিনি বলেন, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-টোয়েন্টি ক্রিকেটের আমাদের স্কিল এই মুহুর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য’

আগামীকাল বৃহস্পতিবার (৯মার্চ) চট্টগ্রামের মাঠেই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। খেলা শুরু হবে বিকেল ৩টায়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা