সংগৃহীত
খেলা

এবার টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বধের পালা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি আছে টি-টোয়েন্টি। এবার ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে প্রথম জয় দেখার অপেক্ষায় টাইগার ভক্তরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য এর আগে টি-টোয়েন্টিতে মাত্র একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২১ বিশ্বকাপে টি-টোয়েন্টির প্রথম দেখায় তেতো অভিজ্ঞতার স্বাদ পায় লাল সবুজের দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১২৪ রান করে বাংলাদেশ। লক্ষ্যে খেলতে নেমে ৩৫ বল ও ৮ উইকেট হতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড।

অবাক করা বিষয় হলো প্রায় দেড় যুগ ধরে টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। এর আগে ১০ টেস্ট খেলে ১ জয় আর ১৯ ওয়ানডে খেলে ৫টিতে জয় পেয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন : তাসকিন আমাদের নজর কেড়েছে

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলায় ১২ ও ১৪ মার্চ।

রনি তালুকদার ও শামীম পাটোয়ারি বিপিএলে পারফর্ম করে দলে এসেছেন অন্যদিকে প্রথমবার ডাক পেয়েছেন তানভীর ইসলাম, তৌহিদ হৃদয় ও রেজাউর রহমান রাজা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল :
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোাসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহিদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, হাসান মাহমুদ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা