ছবি: সংগৃহীত
খেলা

টাইগারদের বিপক্ষে ইংল্যান্ডের দল

স্পোর্টস ডেস্ক : আগামী মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে চমক হিসেবে আছেন বোলিং অলরাউন্ডার রেহান আহমেদ ও টম অ্যাবেল। রেহান ইতোমধ্যে টেস্টে ইংল্যান্ড দলে খেলেছেন। তবে অ্যাবেল এবারই প্রথম ডাক পেয়েছেন। এছাড়া ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর দলে ফিরছেন সাকিব মাহমুদ।

আরও পড়ুন : লিটনের চোট গুরুতর নয়

সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় পৌছার কথা ছিল ইংল্যান্ডের। দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল তাদের। তবে দুই বোর্ডের সমঝোতায় বাতিল হয়েছে এ দুই প্রস্তুতি ম্যাচ। ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, বাংলাদেশের মাটিতে ২৪ ফেব্রুয়ারি পা রাখবে তারা। এরপর ১ মার্চ থেকে ওয়ানডে ও ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

এদিকে, ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ব্যস্ত সময় পার করছেন। তাই বাংলাদেশ সফরে পিএসএলের কারণে অ্যালেক্স হেলসকে পাচ্ছে না ইংল্যান্ড। পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি লিগের একটি দলের সঙ্গে চুক্তিতে আছেন এ মারকুটে ব্যাটার। জাতীয় দলে খেলার বদলে ফ্র্যাঞ্চাইজি দলকেই বেছে নিয়েছেন তিনি।

আরও পড়ুন : সিলেটে হোঁচট খেলেন পাপন!

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চলার কারণে ওই টেস্ট দলের বেশ কিছু ক্রিকেটারকে পাওয়া যাবে না বাংলাদেশ সফরে। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এরপরদিন ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ।

এ কারণে টেস্ট অধিনায়ক বেন স্টোকস, সাবেক অধিনায়ক জো রুটরা আসতে পারছেন না বাংলাদেশে। আইপিএলে এবং পরিবারকে সময় দেয়ার জন্য বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডেভিড উইলি।

আরও পড়ুন : টাইগারদের নতুন কোচ হাথুরুসিংহে

ইংল্যান্ড ওয়ানডে দল :

জস বাটলার (অধিনায়ক) টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল :

জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস, মার্ক উড।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা