খেলা

চট্টগ্রামের বিপক্ষে রংপুরের বড় জয়

সান নিউজ ডেস্ক : বিপিএলে আজ সোমবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম খেলায় ৫৫ রানের বড় ব্যবধানে চট্টগ্রামকে হারিয়েছে রংপুর রাইডার্স। ছয় ম্যাচে রংপুরের এটি তৃতীয় জয়, অন্যদিকে সাত ম্যাচে পঞ্চম হার চট্টগ্রামের।

আরও পড়ুন: শোয়েব ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

এদিন চট্টগ্রামের সামনে ১৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় রংপুর। চট্টগ্রামের অধিনায়ক শুভাগতহোম চৌধুরী লড়াই করলেন কিন্তু বাকিরা তেমন সুবিধা করতে না পারায় হার এড়াতে পারে নি তার দল। দলের অন্যতম পারফর্মার আফিফ হোসেন অসুস্থতার কারণে নামতে পারেননি ব্যাটিংয়েই। নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের সঙ্গে তাই লড়াইটাও করতে পারলো না শুভাগতর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। ১১ রানের মধ্যে হারায় তাদের তিন টপঅর্ডার-উসমান খান (৪), খাজা নাফে (৬) আর তৌফিক খানকে (০)। এরপর দারউইশ রসুলি ১৭ আর পরে জিয়াউর রহমান ১২ বলে ১ চার আর ৩ ছক্কায় ২৪ রান করে আউট হন।

একাই অনেকটা সময় লড়াই করেন অধিনায়ক শুভাগতহোম। তার ৩১ বলে ৪টি করে চার-ছক্কায় ৫২ রানের ইনিংসটি দলকে জেতানোর মতো পরিস্থিতিতে নিতে পারেননি। ১৪তম ওভারের প্রথম বলে হারিস রউফের শিকার হন তিনি। এরপর চট্টগ্রামের ইনিংস ১৬.৩ ওভার পর্যন্ত যায়। করতে পারে মোটে ১২৪ রান।

রংপুরের হয়ে পেসার হারিস রউফ ১৭ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ২৪ রানে দুই উইকেট শিকার বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের। একটি করে উইকেট নিয়েছেন ওমরজাই, হাসান মাহমুদ ও মেহেদি হাসান।

আরও পড়ুন: চট্টগ্রামের টস জয়, ব্যাটিংয়ে রংপুর

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে শুরুতেই উইকেট হারায় রংপুর। ইনিংসের তৃতীয় বলেই আউট হন মেহেদি হাসান। বিপদে পড়ে রংপুর রাইডার্স।

তবে সাময়িক চাপ সামাল দেন নাইম শেখ ও পারভেজ হোসাইন ইমন। কিন্তু ইমন বেশিক্ষন টিকতে পারেন নি। ব্যক্তিগত ৬ রানে শুভাগতর বলে ক্যাচের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন শোয়েব মালিক। মোহাম্মদ নাইম এবং শোয়েব মালিক মিলে জুটি গড়েন। ২৯ বলে ৩৪ রান করে বিদায় নেন মোহাম্মদ নাইম। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি।

এরপর ব্যাট হাতে রীতিমত ঝড় তোলেন শোয়েব মালিক এবং আজমতউল্লাহ ওমরজাই। ২৪ বলে ৪২ করে ফেরেন ওমরজাই। এরপর একে একে নেওয়াজ ৯ ও শামিম হেসেন ৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন পাকিস্তানি খেলোয়াড় মালিক। ৫টি করে চার এবং ছক্কার মার মেরেছেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে রংপুর সংগ্রহ করে ১৭৯ রান।

চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান রানা নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট নেন অধিনায়ক শুভাগত হোম এবং ১ উইকেট নেন বিজয়কান্ত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এই ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় রংপুরের অবস্থান তৃতীয় এবং চট্টগ্রাম ষষ্ঠ অবস্থানে রয়েছে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা