খেলা
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে নারীদের ক্রিকেটে পরাশক্তি দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের কিশোরীরা।

আরও পড়ুন : বিধ্বংসী সাকিব, বরিশালের ১৭৭ রান

বাংলাদেশ সময় শনিবার (১৪ জানুয়ারি ) বিকেলে দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে অস্ট্রেলিয়ার কিশোরীরা আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

বেনোনিতে শনিবার অস্ট্রেলিয়ার নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টি-টোয়েন্টি ফরম্যাটের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে লাল-সবুজের নারীরা।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ দল। রাইস মেকেনন্নার বলে গোল্ডেন ডাকে ফিরে যান রানী সাহা। তবে সাময়িক চাপ সামলে নেন দিলারা আক্তার ও আফিয়া হুমায়রা। এই দুই ব্যাটারের ৬৬ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ দল।

২৪ রান করে আফিয়া এবং ৪০ রান করে ফিরে যান দিলারা। এই সময় জোড়া উইকেট হারালেও শেষ দিকে বাংলাদেশকে একাই জয়ের বন্দরে নিয়ে যান সুমাইয়া আক্তার। ম্যাচ জিততে তাকে সঙ্গ দিয়েছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুন : এক টিকিটের মূল্য ২২ কোটি!

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে অস্ট্রেলিয়া নারী দল। দলের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৫২ রান করে ক্লারি মোর। এছাড়া ইল্লা হাইওয়ার্ড করেন ৩৯ বলে ৩৫ রান। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা