সংগৃহীত ছবি
খেলা

বড় জয়ে শুরু রংপুরের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে বিপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে নুরুল হাসান সোহানের দল।

আরও পড়ুন: শীতে কাঁপছে দিল্লি!

এদিন মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর সংগ্রহ করে ৫ উইকেটে ১৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকটি উইকেট হারিয়ে কুমিল্লা সংগ্রহ করে ১৪২ রান। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া সৈকত আলি ১৬, মোসাদ্দেক হোসেন ১৫ এবং জাকির আলি অনিক করেন রান।

রংপুরের হয়ে হাসান মাহমুদ ৩ উইকেট সংগ্রহ করেন। এছাড়া ২ উইকেট করে সংগ্রহ করেন সিকান্দার রাজা এবং রবিউল হক।

আরও পড়ুন: ‘অক্সিজেন’ খোঁজার চেষ্টা করছেন পুতিন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের ওপেনার রনি তালুকদারের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি। ৩১ বলে ৬৭ রান করে রনি ফেরার পর শোয়েব মালিক এবং নাইম শেখ বড় সংগ্রহের দিকে নিয়ে যায় রংপুরকে। তবে নাইম ২৯ এবং মালিক ৩৩ রান করে ফিরলে শেষ দিকে সোহানের ১৯ রানে ১৭৬ রানের বড় সংগ্রহ পায় রংপুর। কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান, খুশদীল শাহ, ফজল হক ফারুকী এবং মোসাদ্দেক হোসেন নেন ১ টি করে উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা