মার্চে ঢাকায় আসতে পারেন মেসি! (ছবি : সংগৃহিত)
খেলা

মার্চে ঢাকায় আসতে পারেন মেসি!

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনার কথা আবারও জানিয়েছে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে ঢাকায় আনার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

আরও পড়ুন : আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২০২৩ সালের মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সেই সফরে দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) কর্তৃক আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এবারের কাতার ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ থেকে দারুণ সমর্থন পেয়েছে আর্জেন্টিনা। সে কারণে বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানায় আর্জেন্টিনা সরকার।

আরও পড়ুন : মহাকাব্যিক জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা

লিওনেল মেসিদের খেলা নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি-উদযাপন মন কেড়েছে আর্জেন্টাইনদের।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি (সাদিয়া ফয়জুননেসা) ওনার কাছ থেকে আজ একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন : বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

মন্ত্রী আরও বলেন, আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন, সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কি না।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা