ছবি-সংগৃহীত
খেলা

অল্পের জন্য বেঁচে গেলেন মেসিরা (ভিডিও)

সান নিউজ ডেস্ক: ৩৬ বছরের অপেক্ষার পালা শেষ হলো আর্জেন্টিনার। বিশ্বকাপ জয় করে তবেই দেশে ফিরেছেন মেসিরা।

আরও পড়ুন: আমি জাপানের সাপোর্টার

এবার বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের পাঁচ খেলোয়াড়।

গত রোববার ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে মেসির আর্জেন্টিনা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে ট্রফি নিয়ে দেশে ফেরেন খেলোয়াড়রা।

এ সময় তাদের স্বাগত জানাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে জড়ো হয় লাখো মানুষ। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে গন্তব্যে রওনা হন খেলোয়াড়রা। যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলেন মেসিরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও ইএসপিএন এফসির ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।

সেখানে দেখা গেছে, বাসের ছাদের ওপর বসে আছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, মেসি, আনহেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। সমর্থকদের উল্লাসে সাড়া দিতে দিতে হঠাৎ সামনে চলে আসে তার। মনে হচ্ছিল, বিদ্যুত সংযোগের তার ছিল সেগুলো।

আরও পড়ুন: সবাইকে সজাগ থাকতে হবে

এ সময় দ্রুত মাথা নামিয়ে নেন মেসিসহ বাকি চারজন। তবে মাথায় সামান্য আঘাত পান পারেদেস। তার মাথার ক্যাপটি তারের সঙ্গে লেগে নিচে পড়ে যায়। তবে শেষ মুহূর্তে সতর্ক না হলে ঘটতে পারত বড় ধরনের বিপদ।

প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের এই উদযাপনে যেন দেশের সকলেই অংশ নিতে পারে সেজন্য দেশটিতে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা