ছবি: সংগৃহীত
খেলা

ইংল্যান্ডের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: করাচি টেস্ট জয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে টেস্টে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বেন স্টোকসের দল।

আরও পড়ুন:বিএনপির রূপরেখা ‘ভাঁওতাবাজি’

করাচি টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিলো মাত্র ৫৫ রান। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান বেন স্টোকস আর ডাকেট মিলে সেই রান করতে সময় নিলেন মাত্র ৩৮ মিনিট। চতুর্থ টেস্টে ৮ উইকেটে পাকিস্তানকে হারিয়ে নতুন এক ইতিহাসই গড়লো ইংলিশরা। ঘরের মাঠে এই প্রথম টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান।

এবারই প্রথমবার ঘরের মাঠে টানা চার টেস্টে হারের মুখ দেখল পাকিস্তান। পাকিস্তানের এমন হারের দিনে যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম, কেননা এশিয়ার দলগুলোর মধ্যে পাকিস্তান ছাড়াও ঘরের মাঠে টানা চার টেস্টে হারের রেকর্ড আছে শুধুমাত্র বাংলাদেশের। বাংলাদেশ নিজেদের মাটিতে টানা ৪ টেস্টে হেরেছে ৬ বার।

আরও পড়ুন:ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি

চতুর্থ টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য ছিলো ১৬৭ রান। ২ উইকেটে ১১২ রানে নিয়ে আগেরদিনের খেলা শেষ করেছিলো ইংল্যান্ড। চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নেমে আক্রমনাত্মক ব্যাটিংয়ে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্টোকস আর ডাকেট।

২৮.১ ওভারে ২ উইকেট হারিয়েই পাকিস্তানকে টানা চতুর্থ টেস্টে হারিয়ে দেয় সফরকারী দল। ১৬৭ রানের টার্গেটে স্টোকস অপরাজিত ছিলেন ৪৩ বলে ৩৫ রান করে আর সর্বোচ্চ ৮২ রান করে দলের জয় নিশ্চিত করেন ডাকেট।

আরও পড়ুন:ফুটবলকে বেনজেমার বিদায়

চতুর্থ ইনিংসে ১৬৭ রানের লক্ষ্যে আগেরদিন উদ্বোধনী জুটিতেই ৮৭ রান তোলেন ডাকেট আর জ্যাক ক্রলি। আবরার আহমেদের বলে ক্রলি আউট হলেও অবিচল ছিলেন ডাকেট। তিনে নামা রেহানও আউট হয়েছে দ্রুতই। এরপর বেস স্টোকসকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন ডাকেট।

এই প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান। শুধু তাই নয়, ঘরের মাঠে প্রথমবার টানা ৪ টেস্ট হারের স্বাদ পেলো বাবর আজমের দল।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা