ছবি: সংগৃহীত
খেলা

সুইসদের গুড়িয়ে দিল ব্রাজিল

সান নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

আরও পড়ুন : ক্যামেরুন-সার্বিয়ার ম্যাচ ড্র

সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় কাতারের দোহায় অবস্থিত স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ী হয় ব্রাজিল। শেষমুহূর্তে জয়সূচক গোলটি আসে অধিনায়ক কাসেমিরোর পা থেকে।

চোটের কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে খেলেননি তারকা খেলোয়ার নেইমার। সুইসদের বিপক্ষে নেইমারবিহীন ব্রাজিল কেমন করবে-এ ম্যাচের পূর্বকথনের মূল সুর ছিল এটাই।

নেইমারবিহীন ব্রাজিলকে অবশ্য শুরু থেকে উজ্জীবিতই মনে হয়েছে। প্রথমার্ধে নিজেদের গতিময় ফুটবল খেলার চেষ্টা করে ব্রাজিল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

১৯ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিল ব্রাজিল। বক্সের বাঁ প্রান্তে বল ড্রিবলিং করে সুইজারল্যান্ডের চারজন ডিফেন্ডারকে ব্যস্ত রেখে শেষ মুহূর্তে বক্সে বল বাড়ান ভিনিসিয়ুস। আওতার মধ্যে থাকলেও সেই বলে স্পর্শই দিতে পারেননি রিচার্লিসন। এর আগেও কয়েকবার বল নিয়ে বক্সে ঢুকলেও ২০ মিনিটের মধ্যে কোনো শট সুইজারল্যান্ডের পোস্টে নিতে পারেননি ভিনিসিয়ুস-রিচার্লিসনরা।

ব্রাজিলের আক্রমণগুলো সুইজারল্যান্ডের বক্সে গিয়ে মুখ থুবড়ে পড়ার সময় নেইমারের অভাবটা হয়তো টের পাচ্ছিলেন দলটির কোচ তিতে।

২৬ মিনিটে আবারো সহজ একটি সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। এবার ডান প্রান্ত থেকে বক্সের ভেতরে নিচু ক্রস দিয়েছিলেন রাফিনিয়া। ফাঁকায় বল পেয়ে যান ভিনিসিয়ুস।

কিন্তু সুইস গোলকিপার ইয়ান সোমারকে একা পেয়েও বলটি তার সোজা মারেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। ৩০ মিনিটে রাফিনিয়ার দূরপাল্লার শটও সোজা সোমারের কোলে গিয়ে পড়ে। ১৯ থেকে ৩৮-লম্বা একটা সময় বল ঘোরফেরা করে সুইজারল্যান্ডের অর্ধে।

আরও পড়ুন : বেসরকারিভাবে জ্বালানি আমদানি করতে চায় সরকার

এরপর একটি প্রতি আক্রমণ নিয়ে ব্রাজিলের বক্সের সামনে যায় সুইসরা। এরপর আবার ব্রাজিলের আধিপত্য। সব মিলিয়ে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যাওয়ার আগে সুইজারল্যান্ডের গোলে ৬টি শট নেয় ব্রাজিল, যার দুটি লক্ষ্যে রেখেও গোলের দেখা পায়নি তারা।

দ্বিতয়ার্ধের শুরুতেই নিষ্প্রভ পাকেতাকে তুলে রিয়াল মাদ্রিদের উইঙ্গার রদ্রিগোকে মাঠে নামান তিতে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের রক্ষণভাগে চাপ তৈরি করে সুইসরা। ৫২ মিনিটে ভালো একটি আক্রমণও করে তারা। কিন্তু সেটা সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলো পর্যন্ত পৌঁছায়নি ভিনিসিয়ুস শুয়ে পড়ে বলটি ঠেকানোয়।

আরও পড়ুন : নৌ-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

সুইজারল্যান্ডের এই আক্রমণটির পরের সময়টা শুধুই ব্রাজিলের। ৫৬ মিনিটে ভিনিসিযুসের বাড়ানো বল পায়ে লাগাতে পারলেই গোল পেতেন রিচার্লিসন। কিন্তু আগের ম্যাচে জোড়া গোল করা রিচার্লিসনের কিছুই যেন ঠিকঠাকভাবে হচ্ছিলো না আজ।

অবশেষে ৬৪ মিনিটে সুইজারল্যান্ডের জালে বল পাঠান ভিনিসিয়ুস। মাঝমাঠ থেকে আসা পাস ধরে কাসেমিরো বল বাড়ান বাঁদিকে থাকা ভিনিকে। পায়ের কারুকাজে এক সুইস ডিফেন্ডারকে বোকা বানিয়ে তিনি অসাধারণ শটে বল পাঠান জালে।

গোল করে উদ্‌যাপনের কাজটাও সেরে ফেলেন ভিনিসিয়ুস। কিন্তু রেফারি অফসাইড হয়েছে কি না জানতে ভিএআরের সাহায্য নেন। মিনিটখানেক পর তিনি তিনি সিদ্ধান্ত জানান-এটি গোল নয়। পরে থ্রিডি অ্যানিমেশন দেখানো হয় মাঝমাঠ থেকে বলটি আসার সময় ডানপ্রান্তে রিচার্লিসন সেদিকে দৌড় দিয়েছিলেন। বলে কোনো স্পর্শ না দেওয়ার পরও তাই তাকে অফসাইড ধরা হয়েছে।

আরও পড়ুন : বিএনপির সঙ্গে ছাত্রলীগ খেলবে

গোল বাতিল হওয়ার পর অবশ্য ভেঙে না পরে আক্রমণের ধার আরো বাড়ায় ব্রাজিল। পরপর কয়েকটি ভালো আক্রমণ করে তারা। এর ফলও দ্রুতই পেয়ে যায় তিতের দল।

৮৩ মিনিটে অসাধারণ এক হাফ-ভলিতে বল জালে পাঠান ব্রাজিলের মাঝমাঠের নেতা কাসেমিরো। বুটের বাইরের দিক শটটি নিয়েছিলেন কাসেমিরো, যেভাবে ব্রাজিলের সাবেক ডিফেন্ডার রবার্তো কার্লোস শট নিতেন। এ কারণেই হয়তো গোলটির সঙ্গে সঙ্গেই ক্যামেরা চলে যায় গ্যালারিতে থাকা কার্লোসের দিকে। হাসছিলেন তিনি।

কাসেমিরোর গোলের পরও বেশ কয়েকটি আক্রমণ করে ব্রাজিল। কিন্তু গোলের দেখা আর পায়নি। তাতে কী, বিশ্বকাপে এই প্রথম সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তো পেয়েছে তারা।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা