খেলা

লড়াইয়ে জন্য প্রস্তুত আর্জেন্টিনা

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৪টায় মাঠে নামছে আর্জেন্টিনা ও সৌদি আরব। ফিফা বিশ্বকাপে এ প্রথমবার দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সৌদি আরবের। এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় চারবার মুখোমুখি হয়েছে দল দুটি।

আরও পড়ুন: রাজস্ব আদায়ে ঘাটতি ৬০০০ কোটি টাকা

ছত্রিশ বছরের শিরোপার আক্ষেপ কিংবা মেসির শেষ বিশ্বকাপ শিরোপা রাঙাতে প্রস্তুত লাতিন আমেরিকার ফুটবল জায়ান্ট আর্জেন্টিনা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ মিশন শুরুর আগে ফুরফুরে মেজাজে আলবিসেলেস্তেরা। ইনজুরিতে দু-একজন ছিটকে গেলেও শেষ মুহূর্তে সেরা কম্বিনেশন ঠিক করতে পেরেছেন আর্জেনটাইন কোচ লিওনেল স্ক্যালোনি। তাই সৌদি আরবের বিপক্ষে ইতিবাচক শুরুর অপেক্ষায় বিশ্বকাপের হট ফেভারিটরা।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, সৌদি আরবের বিপক্ষে দলকে ৩-৪-৩ ফর্মেশনে খেলাবেন স্ক্যালোনি। আক্রমণভাগে বরাবরের মতো থাকছেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।

সংবাদমাধ্যমের বিশ্লেষণে দেখা গেছে, এমিলিয়ানো মার্টিনেজ তো থাকছেনই গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে। তার সামনে সেন্টারব্যাক হিসেবে খেলবেন ইংলিশ ক্লাব টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো। তার বাঁপাশে থাকবেন অলিম্পিক লিওঁর লেফটব্যাক নিকোলাস ওতামেন্দি আর রাইটব্যাক হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা।

আর মাঝমাঠে খেলবেন মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস মাকআলিস্তার। আকুনিয়ার যেহেতু লেফটব্যাক হিসেবে খেলার অভিজ্ঞতাও আছে, তাই মাঝমাঠ থেকে তিন ডিফেন্ডারকে রক্ষণে সহায়তার ভূমিকায়ও দেখা যাবে তাকে।

আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাকআলিস্তার, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

সৌদি আরবের সম্ভাব্য একাদশ

মুহম্মদ আল ওয়েস, সাদ আব্দুল হামিদ, আব্দুলেলা আল-আমরি, আলি আল-বুলাহি, ইয়াসির আল-শাহরানি, মুহম্মদ কানো, আব্দুলেলা আল মালকি, ফিরাস আল-ব্রিকা, সালেম আল-দাওয়াসারি, সলমন আল-ফারাজ, সালেহ আল-শেহরি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা