কাতার বিশ্বকাপ ২০২২ : প্রেসিডেন্ট পুত্রের গোলে ড্র পেল যুক্তরাষ্ট্র
খেলা
ফুটবল বিশ্বকাপ

প্রেসিডেন্ট পুত্রের গোলে ড্র পেল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : সংবাদ শিরোনাম দেখে অনেকেই চমকে যেতে পারেন তবে এটাই বাস্তব সত্য। এক সময় সেরা ফুটবলারদের কাতারে ছিলেন জর্জ উইয়াহ। এমনকি তিনিই একমাত্র আফ্রিকান ফুটবলার যিনি এসি মিলানে থাকার সময় বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

জর্জ উইয়াহ’র মতো একজন কিংবদন্তির ছেলে দেশের হয়ে খেলবে এটাই স্বাভাবিক। কিন্তু একসময় তিনি লাইবেরিয়া থেকে আমেরিকায় যান। সেখানেই ছেলে টিমোথি উইয়াহের জন্ম হয়।

সোমবার (২১ নভেম্বর) সেই টিমোথি উইয়াহ কাতার বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন। শুধু তাই নয়, এই বিশ্বকাপে এদিন রাতে আমেরিকার হয়ে তিনি নিজেই প্রথম গোলটি করেছেন।

আরও পড়ুন : বেলে আটকে গেল মার্কিন জয়

টিমোথি উইয়াহ মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দলের খেলোয়াড় হলেও তারা বাবা জর্জ উইয়াহ বর্তমানে আফ্রিকান দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট।

ফুটবল বিশ্বে দুই ভাইকে দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। কিন্তু বাবা ও ছেলের দুই দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ঘটনা খুব একটা দেখা যায় না। আর সেদিক দিয়েই অনন্য হয়ে রইলেন টিমোথি উইয়াহ।

আরও পড়ুন : ২ গোলে জিতে ডাচদের উৎসব

এদিকে টিমোথি উইয়াহ গোল করলেও তার দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে এখন পর্যন্ত টিমোথি মোট চারটি গোল করছেন। এর মধ্যে কাতার বিশ্বকাপে একটি গোল। অন্যদিকে তার বাবা জর্জ উইয়াহ লাইবেরিয়ার হয়ে করেছেন ১৮টি গোল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা