খেলা

খেলতে না দেওয়ায় মানববন্ধন

সান নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট নিয়ে ষড়যন্ত্রকারিদের বিচারের দাবি ও পুনরায় খেলা শুরুর দাবিতে নীলফামারীতে মানববন্ধন।

আরও পড়ুন: ফাইনাল খেলবে আর্জেন্টিনা

আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করে নীলফামারী সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ নভেম্বর পঞ্চগড় জেলা স্টেডিয়ামে উদ্বেধনী অনুষ্ঠান ও গত ১৮ নভেম্বর ফাইনাল খেলাটি নীলফামারী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলাগুলো আর মাঠে গড়ায়নি। এতে করে আমারদের বন্ধু ভারত টিমকে অপমান করা হয়েছে। আমাদের দেশে একটি মহল ভারতকে বন্ধু না ভেবে শত্রু ভাবে। তারা চায়না আমাদের বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকুক। এই ষড়যন্ত্রকারীরা আমাদের প্রিয় শহর নীলফামারীতেও আছে।

এসময় ফুটবল প্রেমী সুজন মিয়া জানান, ভারত-বাংলাদেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে শুরু থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। তারা মূলত চায় না আমাদের রংপুর বিভাগে ফুটবল খেলা জনপ্রিয়তা পাক। এই ষড়যন্ত্রকারীদের রংপুর বিভাগের সর্বস্তরের জনগণকে নিয়ে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। যাতে করে তারা কখনোই আমাদের জনপ্রিয় খেলা ফুটবলকে নিয়ে নেংরা ষড়যন্ত্রে মেতে না উঠে।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী আবুল হোসেন বলেন, রংপুর বিভাগ একটি শান্তি প্রিয় বিভাগ,আমরা সবাই ভাই ভাই, কিন্তু একটি পক্ষ আমাদের এই ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। আমরা এই মানববন্ধন থেকে হুশিয়ারী দিয়ে বলতে চাই উওরবঙ্গের ফুটবল নিয়ে নেংরামি না করে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উওরবঙ্গের ফুটবলকে দেশে বিদেশে তুলে ধরি।

শফিক নামের আরো একজন ফুটবল প্রেমী জানান, নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম, দিনাজপুর স্টেডিয়াম, রংপুর স্টেডিয়াম, কুড়িগ্রাম স্টেডিয়াম, পঞ্চগড় স্টেডিয়াম
কারো পৈতৃক সম্পত্তি নয়, এই স্টেডিয়াম গুলো আমাদের দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখানে সবাই খেলতে পাবে। তাছাড়া ভারত আমাদের বিপদের দিনের বন্ধু, তাদের খেলতে না দিয়ে অপমান করা হয়েছে। ভারতকে অপমান করা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা।

তিনি আরো বলেন, অবিলম্বে নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম, দিনাজপুর স্টেডিয়াম, রংপুর স্টেডিয়াম, কুড়িগ্রাম স্টেডিয়াম, পঞ্চগড় স্টেডিয়াম উন্মুক্ত করে দেওয়া হোক, উওরবঙ্গের ফুটবল প্রেমীরা যাতে ভারত-বাংলাদেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা গুলো স্বতঃস্ফূর্ত ভাবে দল মত নির্বিশেষে দেখতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা