প্রতীকী ছবি
খেলা

ইতিহাস পাল্টে ইকুয়েডরের জয়

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচে হারল স্বাগতিক কোনো দেশ। ইতিহাস ভেঙ্গে কাতার নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ০-২ গোলে হেরেছে।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

রোববার (২১ নভেম্বর) আল বায়াত স্টেডিয়ামে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ম্যাচের ৩ মিনিটেই স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেয় লাতিন আমেরিকার দেশটি। তবে অধিনায়ক ভ্যালেন্সিয়ার সেই গোল ভিএআরে দেখে অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি। সঙ্গে সঙ্গে আল বায়াত স্টেডিয়ামে আনন্দের উপলক্ষ। কাতারের ৫০ হাজার সমর্থকের গজন।

সেই গর্জন বেশিক্ষণ টেকেনি। ১৫ মিনিটে ইকুয়েডর গোলের যাত্রা করে। মিডফিল্ড থেকে বাড়ানো থ্রু বল গোলরক্ষক গ্রিপ করতে পারেননি। ইকুয়েডরের ফরোয়ার্ডকে বাধা দেওয়ায় রেফারির পেনাল্টির বাঁশি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভ্যালেন্সিয়া।

আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়াই। ডান প্রান্ত থেকে ক্রসে বক্সে লাফিয়ে হেডে গোল করেন। এই গোলের পর কাতার ম্যাচে পিছিয়ে পড়ে ৷ বল পজেশন, আক্রমণ সব দিক থেকেই ইকুয়েডর এগিয়ে ছিল। স্কিল ও ট্যাকটিসে এশিয়ার চ্যাম্পিয়ন দল যে পেছনে সেটা ম্যাচ যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে।

কাতার পুরো ম্যাচে মাত্র দুটি সুযোগ পেয়েছিল। ৯০ মিনিটের মধ্যে বেশিরভাগ সময় খেলা হয়েছে কাতারের অর্ধেই। দ্বিতীয়ার্ধের মাঝপথেই অনেক কাতারের দর্শক স্টেডিয়াম ছেড়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

দুই দলই এদিন প্রচুর ফাউল করে। কাতারের ১৫ ফাউলের বিপরীতে ইকুয়েডরও করে ১৫টি। এরমধ্যে কাতারের ৪ এবং ইকুয়েডরের ২ ফুটবলার হলুদ কার্ড দেখে।

কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল অনেক বিতর্ক। পশ্চিমাদের সকল সমালোচনা উড়িয়ে দিয়ে সফল আয়োজনের সব প্রস্তুতি শেষ করে দেশটি। কিন্তু খেলা মাঠে গড়ানোর মাত্র তিন দিন আগে কাতারের বিরুদ্ধে ওঠে এক গুরুতর অভিযোগ। ম্যাচ হারার জন্য ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে বলে কাতারের বিরুদ্ধে অভিযোগ করেন সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ও রাজনৈতিক বিশেষজ্ঞ আমজাদ তাহা। তবে সেসব গুজব উড়িয়ে দিয়ে কাতারকে হারিয়ে নিজেদের আসর রাঙিয়েছে ইকুয়েডর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা