বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত
খেলা

বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর আগেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। বৃষ্টির কারণে টসের আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

আরও পড়ুন: ৪২ দিন সব কোচিং সেন্টার বন্ধ

বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টায় ম্যাচটি শুর হওয়ার কথা ছিল। তবে বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ব্রিসবেনের আকাশে মেঘের ঘনঘটা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর যে কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।

আরও পড়ুন: কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও শোচনীয় হারে নাস্তানুবাদ হয়েছে বাংলাদেশ। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ ছিল। সে লক্ষ্যেই বাংলাদেশ মাঠে নামার কথা ছিল সাকিব বাহিনীর। তবে বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ।

আশার কথা, আফগানদের বিপক্ষে না খেললেও এই ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল লিটন দাসের। বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ না থাকায় টিম কম্বিনেশন করতে এটাই শেষ সুযোগ বাংলাদেশের জন্য। তাই সেরা একাদশ নিয়েই এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামার ইঙ্গিত দিয়েছিল।

আরও পড়ুন: জ্বালানি তেল কিনবে সরকার

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

স্ট্যান্ডবাই: শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা