খেলা

তিউনিশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

সান নিউজ ডেস্ক : তিউনিশিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে সবার সম্মিলিত প্রচেষ্টায় ৫-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়লেন রাফিনহা-নেইমাররা। এ নিয়ে টানা সাতটি ম্যাচ জিতলো সেলেসাওরা। ম্যাচের ১৮ মিনিটে মুনতাসার তালবি যখন ১-১ সমতা ফেরালেন, নেইমার-রাফিনিয়াদের মনে নিশ্চয়ই তেমন একটা ক্ষোভই ফুঁসে উঠেছিল! তার প্রমাণ মিলল প্রথমার্ধে ব্রাজিলের পারফর্ম্যান্সে। পরের ২৭ মিনিটে যে গুণে গুণে আরও ৩ গোল জড়িয়েছে ব্রাজিল।

আরও পড়ুন: আল-বদর বাহিনী প্রধান খলিলুর গ্রেফতার

এবার ফিফা আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচে ঘানাকে ৩-০ হারিয়েছিল ব্রাজিল। মঙ্গলবার রাতের ম্যাচে তিউনিশিয়াকেও হারিয়ে টানা সপ্তম জয় নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সবমিলিয়ে টানা ১৫ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে তিতের দল।

তিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। আগের ম্যাচে দুইবার স্কোরশিটে নাম তোলা রিচার্লিসন এ ম্যাচেও করেছেন এক গোল। অন্য দুই গোলে নিজেদের নাম লিখিয়েছেন নেইমার জুনিয়র ও পেদ্রো। তিউনিশিয়ার একমাত্র গোলদাতা মোন্তাসির তালবি।

ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই হোমগ্রাউন্ডে ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে ফেলে ব্রাজিল। পরে দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে তারা। পুরো ম্যাচে অবশ্য ১০টি শট লক্ষ্য বরাবর রেখেছিল সেলেসাওরা। কিন্তু বাকি পাঁচটিতে মেলেনি গোলের দেখা।

ম্যাচের ১১ মিনিটেই দলকে লিড এনে দেন রাফিনহা। মাঝমাঠ থেকে উঁচু করে বল এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ক্যাসেমিরো। লাফিয়ে ওঠা হেডে সেটিকে জালে পাঠান বার্সেলোনার তারকা রাফিনহা। ক্লাবে চির প্রতিদ্বন্দ্বী হলেও দেশের হয়ে এক থাকার বার্তাই যেন দেন ক্যাসেমিরো-রাফিনহা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচের ১৮ মিনিটে সতীর্থে ফ্রি-কিকে হেড করে স্কোরলাইনে সমতা আনেন তালবি। তবে ফের এগিয়ে যেতেও সময় লাগেনি নেইমারদের। এক মিনিট পরই রাফিনহার পাস ধরে ফের দলকে এগিয়ে দেন রিচার্লিসন।

এর মিনিট দশেকের মধ্যে ফের গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যায় ব্রাজিল। ডি-বক্সের মধ্যে ক্যাসেমিরোকে পেছন থেকে টেনে ফেলে দেন তিউনিশিয়ার ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল করেন নেইমার। জাতীয় দলের হয়ে এটি তার ৭৫তম গোল।

বিরতির আগে ৪০ মিনিটে গিয়ে স্কোরলাইন ৪-১ করেন রাফিনহা। প্রথমার্ধেই চার গোল হজম করা তিউনিশিয়ার জন্য আরও বড় ধাক্কা হয়ে আসে ৪২ মিনিটের সময় ডাইলান ব্রনের লাল কার্ড। এসময় হওয়া মারামারিতে অবশ্য রিচার্লিসনও দেখেন হলুদ কার্ড।

আরও পড়ুন: আর্জেন্টিনার বড় জয়

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশজন নিয়েই খেলতে হয় তিউনিশিয়াকে। তবু সেই সুযোগ তেমন কাজে লাগাতে পারেনি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে তারা করতে পেরেছে মাত্র একটি গোল। ম্যাচের ৭৪ মিনিটে বদলি হিসেবে নামা পেদ্রো দলের পঞ্চম ও শেষ গোলটি করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা