নেপালের কাছে হারল বাংলাদেশ
খেলা

নেপালের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নেপালকে তাদের ঘরের মাঠ দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে সাফে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ নারী ফুটবল দল।

আরও পড়ুন: ভোটারদের আঙ্গুলের ছাপ নেবে ইসি

এক সপ্তাহের ব্যবধানে সেই স্টেডিয়ামেই স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে হারল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

প্রীতি ম্যাচের প্রথমার্ধ বাংলাদেশ শেষ করেছে ৩-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে একটি গোল করে হারের ব্যবধান কিছুটা কমায় লাল-সবুজের দল।

আরও পড়ুন: বৈশ্বিক সঙ্কটে ফায়দা লুটতে চায় বিএনপি

খেলার শুরুর দিকে নেপালের বিপক্ষে সমানে সমান লড়ছিলও বাংলাদেশ। ষোড়শ মিনিটে জামালে ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট হয় দলের। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে তারা।

দুই মিনিট পর এগিয়ে যায় নেপাল। ডান দিক থেকে বিমল ঘারতি মাগারের ফ্রি কিকে জটলার ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করেন অঞ্জন বিস্তা।

আরও পড়ুন: সেই ইউএনওকে বদলি

সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ ২৬তম মিনিটে সুযোগ পেয়েছিল। কিন্তু রাকিব হোসেনের নিচু কোনাকুনি শট আটকান অধিনায়ক ও গোলরক্ষক কিরণ কুমার লিম্বু।

পরের মিনিটের গোলে ম্যাচে চালকের আসনে বসে নেপাল। স্বাগতিকদের প্রথম প্রচেষ্টা গোলকিপার আনিসুর রহমান জিকো প্রতিহত করলেও অঞ্জনের ফিরতি শট আটকাতে পারেননি তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা