খেলা

দেশে ফিরলো টাইগাররা

সান নিউজ ডেস্ক: এশিয়া কাপ থেকে বিদায় হয়েছে বাংলাদেশের এমনটাও কেউ কল্পনা করেনি। এই এশিয়া কাপে সেটাই নিয়তি হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের কাছে হারের পর বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষেও ২ উইকেটের পরাজয়। তাতেই চলতি এশিয়া কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।এবারের সেই ব্যর্থ শেষে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। আজ সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন সাকিব আল হাসানরা।

আরও পড়ুন : দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

ঢাকায় পা রেখে ক্রিকেটার থেকে শুরু করে কোন কোচিং স্টাফই মিডিয়ার মুখোমুখি হন নি। সবাই যে যার মত ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ১২ তারিখ থেকে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের কাছে কয়েকদিনের ক্যাম্প করবে টাইগাররা। এ ক্যাম্পে থাকবেন ব্যাটসম্যানরা, তাদের পাশাপাশি পেসারদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে ৩০ তারিখ যাওয়ার কথা থাকলেও টাইগাররা সেখানে উড়াল দেবে ২৪ তারিখ। কয়েকদিন আগে যাওয়ার কারণ হিসেবে জালাল ইউনুস জানিয়েছেন মূলত কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা