পাকিস্তানের বিশাল সংগ্রহ
খেলা

পাকিস্তানের বিশাল সংগ্রহ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে ইনিংসের শুরু থেকেই বেশ চাপে রেখেছিল হংকং। তবে শেষের ঝড়ে সেই চাপকে জয় করেছে পাকিস্তান। পেয়েছে ১৯৩ রানের বিশাল এক সংগ্রহ।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আমি কেন?

শারজায় দুই দলের বাঁচা-মরার ম্যাচ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ভারতের কাছে। আজকের ম্যাচে যে দল জিতবে তারাই উঠবে সুপার ফোরে।

এমন এক লড়াইয়ের শুরুতে টস হেরেছেন বাবর। নামতে হয়েছে ব্যাট হাতে। এরপর শুরুটা মোটেও ভালো হয়নি দলটির। দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ধীরগতিতে সূচনা করেন ইনিংসের। বাবর তাও একটু ‘হাত খুলে’ খেলছিলেন। ৮ বলে তিনি করেছেন ৯ রান। ওদিকে রিজওয়ান যেভাবে ইনিংস শুরু করেছেন, সেটা বোধহয় আজকাল ওয়ানডেতেও কোনো ব্যাটসম্যান করেন না। ৯ বল খেলে তিনি করেন মাত্র ৪ রান। ফলে পাকিস্তান তাদের উদ্বোধনী জুটি থেকে পায় ১২ রান, তাও ১৭ বল খরচায়।

আরও পড়ুন: বিএনপি-জামায়াত মোকাবিলায় মাঠে যুবলীগ

তৃতীয় ওভারের ৫ম বলে নিজের বিপদ ডেকে আনেন বাবর। অফ স্পিনার এহসান খান বলটা খানিকটা হাওয়ায় ঝুলিয়ে দিয়েছিলেন বাবরকে। ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে পাকিস্তান অধিনায়ক ফিরতি ক্যাচ দেন এহসানকে। ১২ রানে পাকিস্তান হারায় নিজেদের প্রথম উইকেট। ধীরগতির শুরুর পর দলের সেরা ব্যাটসম্যানকে খুইয়ে বাঁচা-মরার লড়াইয়ে খানিকটা অস্বস্তিতেই পড়ে যায় পাকিস্তান।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা