পাকিস্তানকে হারিয়ে ভারতের প্রতিশোধ
খেলা

পাকিস্তানকে হারিয়ে ভারতের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু করল ভারত। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন: গম আমদানি করবে বাংলাদেশ

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয় পাকিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারান ওপেনার লোকেশ রাহুল। অভিষিক্ত নাসিম শাহর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।

আরও পড়ুন: দেশের মাটিতে মিয়ানমারের মর্টারশেল

এরপর সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত আউট হওয়ার মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন কোহলি। তিনি ৩৪ বলে ৩৫ রান করেন।

চতুর্থ উইকেটে রবিন্দ্র জাদেজার সঙ্গে ৩১ বলে ৩৬ রানের জুটি গড়ে ফেরেন সুরাইয়া কুমার যাদব (১৮)।

এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ২৯ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান রবিন্দ্র জাদেজা। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৭ রান।

আরও পড়ুন: দেশে ২১৭ জনের করোনা শনাক্ত

মোহাম্মদ নওয়াজের করা ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন জাদেজা। ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন কার্তিক। তৃতীয় বলে কোনো রান নিতে পারেননি পান্ডিয়া।

জয়ের জন্য শেষ ৩ বলে ভারতের প্রয়োজন ছিল ৬ রান। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন পান্ডিায়। তিনি ১৭ বলে চার বাউন্ডার আর এক ওভার বাউন্ডারিতে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২.৩ ওভারে দলীয় ১৫ রানে ফেরেন তিনি।

এরপর রিজওয়ানের সঙ্গে ১৯ বলে ২৭ রানের জুটি গড়ে ফেরেন ফখর জামান (১০)।

আরও পড়ুন: তেল-চালের আমদানি শুল্ক কমলো

তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদকে সঙ্গে নিয়ে ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েন রিজওয়ান। ১২.১ ওভারে দলীয় ৮৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইফতেখার। তিনি সাজঘরে ফেরার আগে ২২ বলে ২৮ রান করেন।

ইনিংসের শুরু থেকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যাওয়া মোহাম্মদ রিজওয়ান ফেরেন ১৫তম ওভারের প্রথম বলে। ৪২ বল খেলে মাত্র ৪৩ রানে ফেরেন পাকিস্তানের এই তারকা ওপেনার।

ওই ওভারের তৃতীয় বলে ফেরেন খুশদিল শাহ। ১৪.৩ ওভারে ৯৭ রানে পাকিস্তান হারায় টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানের উইকেট।

আরও পড়ুন: দেশে সারের পর্যাপ্ত মজুত আছে

ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.৫ ওভারে ১৪৭ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। ভারতের হয়ে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন পেসার ভুবনেশ্বর কুমার। ৩ উইকেট শিকার করেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

সানা নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা