ফাইল ছবি
খেলা

ব্যাটিংয়ে পাকিস্তান

সান নিউজ ডেস্ক: এশিয়া কাপের ১৫তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শুধু এশিয়া কাপ নয়, যে কোনো টুর্নামেন্টেই এই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান।

আরও পড়ুন : বাবা রেপিস্ট, তরুণীর আত্মহত্যা

এর আগে এশিয়া কাপে দুই দল ১৫ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ভারত জয় পায় ৮টিতে। আর ৫টিতে জয় পায় পাকিস্তান। দুটি ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। অতীত সমীকরণে ভারত এগিয়ে থাকলেও দুই দলের সবশেষ সাক্ষাতে জয় পেয়েছিল পাকিস্তান।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

আরও পড়ুন : বাবা রেপিস্ট, তরুণীর আত্মহত্যা

এশিয়া কাপেও পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। সাম্প্রতিক বছরগুলোতে ধারবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি।

অন্যদিকে গত বছর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান বিরাট কোহলি। ওপেনার রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপে খেলছে ভারত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা