নেতৃত্ব দিতে নয়, সহযোগিতা করতে এসেছি
খেলা

নেতৃত্ব দিতে নয়, সহযোগিতা করতে এসেছি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দল কোচ ছাড়াই এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে। তবে দলের দেখভাল করবেন টেকনিক্যাল পরামর্শক সদ্য নিয়োগ পাওয়া ভারতের সাবেক ক্রিকেটার ও অস্ট্রেলিয়ার সাবেক সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম।

আরও পড়ুন : বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা মহাপুরুষ

অর্থাৎ দলের প্রধান দায়িত্বটা সামলাতে হবে তাকেই। তবে শ্রীরাম নিজেই বাংলাদেশ দলে নিজের ভূমিকাটা পরিষ্কার করলেন।

এদিকে এশিয়া কাপ খেলতে ইতোমধ্যে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার (২৬ আগস্ট) দুবাইয়ে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।

আরও পড়ুন : অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব

টাইগারদের সাথে কাজ নিয়ে শ্রীরাম বলেন, ‘দলে আমার ভূমিকা পরিষ্কার। আমার ভূমিকাটা হলো, রিসোর্স সমন্বয় করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে।

আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সাথে কাজ করা এবং স্কিল কোচদের নিয়ে তনটি ভাগকে একত্রে আনা।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া ও আইপিএলে কাজ করে পাওয়া টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্র করা, যাতে রিসোর্স ঠিকঠাক কাজে লাগাতে পারি। আমি বলছি না, আমি দলকে নেতৃত্ব দিব, আমি দলকে শুধুমাত্র সহযোগিতা করছি।’

আরও পড়ুন : কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

টেস্টের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে পারফরমেন্স বেশি চোখে পড়ছে।

সদ্য জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে টাইগাররা। এমন অবস্থায় বাংলাদেশের সাথে যুক্ত হয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে কোচিংয়ে ব্যাপক সুনাম থাকা শ্রীরাম।

বাংলাদেশের খারাপ পারফরম্যান্সকে মাথায় রাখতে চান না জানিয়ে শ্রীরাম বলেন, ‘আমি খোলা চোখ নিয়ে এসেছি। আমার কোন পিছুটান নেই।

আরও পড়ুন : শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করবো

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ বলা হচ্ছে, এটি আসলে আমার কাছে ‘আজই শুনলাম’ ধরনের ব্যাপার। আমি সবকিছু খোলা চোখে দেখছি, আমি দলকে একত্রিত করতে চাই, নতুন শুরু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘পরিসংখ্যান দেখেছি। উইকেট নেয়ার ক্ষেত্রে প্রথম ৩ উইকেট নেয়া গড় বিবেচনায় বিশ্বে আমরা অন্যতম সেরা, প্রথম ৫ উইকেট নেয়ার ক্ষেত্রেও আমরা বিশ্বে অন্যতম সেরা। বাংলাদেশ অনেক কিছুই ঠিকঠাক করেছে।

আসলে কি ভালো করতে পারেনি, সেটি দেখার বিষয় নয়, কি করেছে সেটি দেখার বিষয়। আমার নজর থাকবে স্বল্প সময়ে তাদের শক্তিমত্তার ওপর নির্ভর করা এবং সেগুলো বাড়ানো। যেগুলো ভালো করিনি, সেসব এমনিতেই ঠিক হয়ে যাবে, যদি আমরা প্রত্যাশামতো সবকিছু করতে পারি।’

আরও পড়ুন : তুর্কি যুদ্ধবিমানকে গ্রিসের ধাওয়া

বাংলাদেশের সাথে কিভাবে যুক্ত হয়েছেন তা জানাতে শ্রীরাম বলেন, ‘আমি সদ্যই ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়ে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) ধারাভাষ্য দিচ্ছিলাম।

তখন খালেদ মাহমুদ সুজন আমাকে ফোন করে। আমাকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে বাংলাদেশ দলে পাবার আগ্রহ দেখান তিনি। এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটে যায়। এখন আমি আপনাদের সামনে।’সূত্র : বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা