খেলা

বিসিবি জানে না চাকরি ছাড়ছে ডমিঙ্গো

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর গত সোমবার বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টির দায়িত্বে থাকছেন না ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এর পর নিজ দেশে ফিরে জান ডোমিঙ্গো কিন্তু দুইদিন না পেরোতেই এলো নতুন খবর, জানা গেলো আর বাংলাদেশে ফিরবেন না ডোমিঙ্গো

আরও পড়ুন : সরকারি কর্মচারী গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল

গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে বাংলাদেশের একটি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বলে জানা গেছে। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ডমিঙ্গোর। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডমিঙ্গো এখনও প্রধান কোচ। গতকাল পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি।

বাংলাদেশে ভালো সময় যাচ্ছিল না ডমিঙ্গোর। জাতীয় দল-সংশ্নিষ্ট একজন জানান, কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল তার। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল নানা ইস্যুতে। দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা ফেরার সময় ভিন্ন ভিন্ন ফ্লাইটে যাতায়াত করতেন দু'জনে।

বিসিবি থেকে অভিযোগ তোলা হয়েছে, ডমিঙ্গোর একক কর্তৃত্ব কোচিং স্টাফের বাকিরা মেনে নিতে পারছিলেন না। জাতীয় দল নিয়ে তার উদাসীনতা বেড়ে যাওয়ায় ক্রিকেটাররাও বিরক্ত ছিলেন।

মূলত ডমিঙ্গো বিদায়ের গুঞ্জন শুরু হয়েছিলো গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়াবহ ভরাডুবির পর থেকে। সেবার সুপার টুয়েলভে সব ম্যাচ হারের পাশাপাশি স্কটল্যান্ডের বিপক্ষেও জিততে পারেনি বাংলাদেশ। তাই গুঞ্জন ছড়িয়েছিল চাকরি হারাতে চলেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

আরও পড়ুন : ঢাকা-নয়াদিল্লি নদী কমিশনের বৈঠক

কিন্তু চুক্তির মারপ্যাঁচে তখন ডোমিঙ্গোকে ছাঁটাই করতে পারেনি বিসিবি- এমন কথাই শোনা গেছে বোর্ডের সূত্র থেকে। পরে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে ওয়ানডে সিরিজ জিতে পরিস্থিতি অনেকটাই নিজের পক্ষে নিয়ে এসেছিলেন ডোমিঙ্গো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা