এশিয়া কাপে ফিরলেন শিনওয়ারি
খেলা

এশিয়া কাপে ফিরলেন শিনওয়ারি

স্পোর্টস ডেস্ক : সামিউল্লাহ শিনওয়ারি দুই বছরেরও অধিক সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন। অবশেষে জাতীয় দলের জার্সি পরার সুযোগ পাচ্ছেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।

আরও পড়ুন : ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন

আসন্ন এশিয়া কাপের জন্য মোহাম্মদ নবীকে অধিনায়ক রেখে আফগানিস্তান ১৭ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে আছেন শিনওয়ারি।

২০১০ সালে অভিষেকের পর থেকে ৬৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শিনওয়ারি। কিন্তু শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে।

সম্প্রতি স্পাগিজা ক্রিকেট লিগে বুস্ট ডিফেন্ডার্সের হয়ে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে দলে ফিরলেন তিনি। আট ইনিংসে ৩৩.৬৬ গড় ও ১২২.৪২ স্ট্রাইক রেটে ২০২ রান করে প্রতিযোগিতার সপ্তম সর্বোচ্চ স্কোরার ছিলেন শিনওয়ারি।

আরও পড়ুন : তুরস্কের বিমান হামলায় নিহত ২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে মুজিব উর রহমানের স্থলাভিষিক্ত বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদকেও রাখা হয়েছে দলে। ইব্রাহিম জাদরান, হাসমতউল্লাহ শহীদী ও নাভিন উল হক তাদের জায়গা ধরে রেখেছেন।

এশিয়া কাপে আফগানিস্তান ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে। দুবাইয়ে তারা ২৭ আগস্ট খেলবে প্রথম ম্যাচ, ৩০ আগস্ট শারজায় বাংলাদেশকে মোকাবিলা করবে।

আরও পড়ুন : প্রয়োজনে ডিম আমদানি করব

আফগানিস্তান স্কোয়াড :

নাজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মুজিব উর রহমান, হাসমতউল্লাহ শহীদী, ফরিদ আহমেদ মালিক, নাভিন উল হক, হযরতউল্লাহ জাজাই, ফজল হক ফারুকি, নুর আহমেদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, উসমান গনি, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই।

রিজার্ভ : কাইস আহমেদ, শরাফউদ্দিন আশরাফ, নিজাদ মাসুদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা