হিটেই বাদ সাঁতারু আসিফ রেজা
খেলা

হিটেই বাদ সাঁতারু আসিফ রেজা

স্পোর্টস ডেস্ক : তুরস্কের কোনায় চলমান পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে বংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন দুই সাঁতারু মাহমুদুন নবী নাহিদ ও আসিফ রেজা।

আরও পড়ুন : রাশিয়া থেকে জ্বালানি তেল কিনব

বাংলাদেশী দুই সাঁতারুর মধ্যে মাহমুদুন নবী নাহিদ ১০০ মিটার বাটারফ্লাইয়ে সেমিফাইনালে উঠে চমক দেখালেও অপর সাঁতারু আসিফ রেজা হিট থেকেই বাদ পড়েছেন। ৪১ জন সাঁতারুর মধ্যে ২২তম হয়েছেন আসিফ রেজা।

সোমবার (১৫ আগস্ট) তুরস্কের কোনিয়ায় আসিফ রেজা ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশ নিয়েছিলেন। তিনি ২৪.৬১ সেকেন্ড সময় নিয়ে হিটে বিদায় নিয়েছেন।

আসিফ রেজা এই ইভেন্টে অংশ নিয়েছিলেন বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও। সেখানে তিনি হিটে বাদ পড়েছিলেন ২৪.৬৭ সেকেন্ডে সাঁতার কেটে।

আরও পড়ুন : বরগুনায় বাড়াবাড়ি হয়েছে

সোমবার শ্যুটিংয়ের স্কিট ইভেন্টে বাংলাদেশের দুই শ্যুটার নুরউদ্দিন ও সাব্বির হাসান ৩০ ও ৩২তম হয়েছেন। নুরউদ্দিন ১০৭ স্কোর নিয়ে ৩০ এবং সাব্বির হাসান ১০৫ পয়েন্ট নিয়ে ৩২তম হন।

ভারোত্তোলক সোহায়বা রহমান রাফা রাতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা