৮ হাজারের ক্লাবে তামিম
খেলা

৮ হাজারের ক্লাবে তামিম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক এখন তামিম ইকবাল। সবার আগে প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার রান করলেন বর্তমান ওয়ানডে অধিনায়ক বাঁ হাতি এই ব্যাটার।

আরও পড়ন : সিম্পল লিভিং হাই থিংকিং

আর এ রেকর্ড গড়তে খেলতে হয়েছে ২২৯টি ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশের আর কোনো ব্যাটারের ওয়ানডেতে ৭ হাজার রানও নেই। তাই সবার আগে এই মাইলফলকে ঢুকলেন তামিম ইকবাল। এর আগে ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার আগে নাম লিখিয়েছেন দেশসেরা এই ওপেনার।

তবে মাইলফলকে প্রবেশ করার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তামিম। ইনিংসের ২৬তম ওভারে সিকান্দার রাজার বলে আউট হওয়ার আগে ৮৮ বল থেকে নয় চারের মারে ৬২ রান করেছেন টাইগার অধিনায়ক। ততক্ষণে বাংলাদেশের ওপেনিং জুটিতে ১১৯ রান হয়ে গেছে। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি।

আরও পড়ুন : থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ১৩

শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৮ হাজার রান থেকে ৫৭ রান দূরে ছিলেন তামিম।

লিটনকে সঙ্গী করে সেই রান করে ওয়ানডেতে দেশের হয়ে প্রথম আট হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

এর আগে জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলকে।

সান ‍নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা