আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি
খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি

সান নিউজ ডেস্ক: এবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য মূল জার্সি উন্মোচন করল লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। শুক্রবার দেশটির ফুটবল সংস্থার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বকাপ জার্সি পরিহিত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে জার্সি উন্মোচন করে। তারপরই ভক্তরা নড়েচড়ে বসেছেন। যে করেই হোক জার্সি তো চাই!

আরও পড়ুন: বিক্ষোভের মুখে পালালেন রাজাপাকসে

জার্সি মিলবে অনলাইন আর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস ও এএফএর নির্ধারিত শোরুমে। তারা অনলাইনেও বিক্রি করবে। নতুন ইউজারদের জন্য বিশেষ ছাড়ও রাখছে অ্যাডিডাস। অনলাইনে তাদের সাইটে নতুন রেজিস্ট্রেশন করাদের জন্য ১৫ শতাংশ ছাড় থাকবে। সুদহীন ছয় মাসের কিস্তিতে বিক্রির কথা ভাবছে তারা।

এবার প্রশ্ন হলো- মেসিদের বিশ্বকাপ জার্সির মূল্যই বা কতো? না, একেবারে কম মূল্যে মিলছে না এই জার্সির। যার রকম ভেদে মূল্যেতেও আছে বেশ পার্থক্য। উন্নত পাফার সংস্করণের জন্য এর মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৯৫০ টাকা। যদি জার্সিতে মেসি কিংবা অন্য প্রিয় আর্জেন্টাইন ফুটবলার নাম ও নম্বর লিখে নিতে চান তাহলে খরচ পড়বে প্রায় ১৩ হাজার ১৪০ টাকার মতো।

মেয়েদের জন্যও আছে আর্জেন্টাইন জার্সি। সেক্ষেত্রে তাদের জন্য একটি জার্সির মূল্য ১০ হাজার ২১০ টাকা। শিশুদের জন্য একটি জার্সির মূল্য ৯ হাজার ৪৯০ টাকা। প্রতি শর্টস ৬ হাজার ৫৭০ টাকা। অবশ্য ফুটবলারদের সংস্করণ এখনও বের করা হয়নি।

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি করা হয়েছে ২০১৪ বিশ্বকাপের জার্সির আদলে। জার্সিটির ডিজাইন দেখতে অনেকটাই ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের মতো। সেই বিশ্বকাপে গলার কাছে কালো বর্ডার দেওয়া জার্সি ছিল আর্জেন্টিনার, ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সির কাছে গলার কাছে বর্ডার কালো কাপড়ে করা। অ্যাডিডাসের লোগোও দেওয়া হয়েছে একই ভাবে।

আরও পড়ুন: সবার জন্য বয়ে আনুক কল্যাণ

এ বছরের ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে গ্রুপ ‘সি’তে রয়েছে আর্জেন্টিনা, গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা