কোহলি শীর্ষ দশ হারিয়ে ১৩তম
খেলা

শীর্ষ দশ হারিয়ে কোহলি ১৩তম

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি সেঞ্চুরির দেখা পাচ্ছেন না প্রায় তিন বছর হয়ে যাচ্ছে। সম্প্রতি ব্যাটেও মরচে পড়ে গেছে। তিনি রানই পাচ্ছেন না। অবশেষে তারই ছাপ র‍্যাঙ্কিংয়ে পড়ল। সাবেক ভারতীয় অধিনায়ক দীর্ঘ ছয় বছর পর আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের বাইরে চলে গেলেন।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

সদ্যসমাপ্ত টেস্টে সাবেক ইংল্যান্ড অধিনায়ক জো রুট সেঞ্চুরির দেখা পেয়েছেন। ফলে তার দল ৩৭৮ রান তাড়া করে রেকর্ডগড়া ঐতিহাসিক এক জয় পেয়েছে। ইংলিশ এই ব্যাটসম্যান ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ধরে রাখলেন।

উইকেটরক্ষক ব্যাটসম্যান পান্ত ভারতকে খাদের কিনার থেকে প্রথম ইনিংসে ১৪৬ রানের ইনিংস খেলে উদ্ধার করেছিলেন। তারই সুবাদে ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনি শীর্ষ পাঁচে উঠে এসেছেন।

কোহলি সর্বশেষ ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোটে ৩১ রান করেছেন। ফলে ৯ম স্থান থেকে তিনি নেমে র‍্যাঙ্কিংয়ের ১৩তম অবস্থানে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন : ঈদের ছুটি শুরু শুক্রবার

এদিকে দুই সেঞ্চুরি করেছেন বেয়ারস্টো ভারতের বিপক্ষে দুই ইনিংসে। শেষ ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলে তিনি ইংল্যান্ডকে এনে দিয়েছেন রেকর্ডগড়া বিজয়। ফলে তার উন্নতি হয়েছে ১১ ধাপ।

তিনি র‍্যাঙ্কিংয়ের ১০ম স্থানে চলে এসেছেন। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান আছেন তার ক্যারিয়ার সেরা ফর্মে। শেষ তিন টেস্টে তিনি করেছেন ৪ সেঞ্চুরি।

আরও পড়ুন : ঈদের আগে এলো ৫০০০ কোটি

ইংলিশ তারকা বোলার জেমস অ্যান্ডারসনও ইংল্যান্ডের জয়ে অবদান রেখেছেন। প্রথম ইনিংসে তিনি শিকার করেছিলেন ৫ উইকেট। জাতীয় দলে ফিরে শেষ তিন টেস্টে তিনি শিকার করেছেন ১৭ উইকেট। এমন প্রত্যাবর্তনের ফলে তিনি এক ধাপ এগিয়েছেন। বর্তমানে তার অবস্থান ষষ্ঠ, রেটিং পয়েন্ট ৮১১।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা