জরিমানার কবলে বাংলাদেশ
খেলা
স্লো ওভার রেট

জরিমানার কবলে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় নিয়েছে সফরকারী বাংলাদেশ। স্লো ওভার রেটের এই অপরাধে দলের ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানা করেছে আইসিসি।

আরও পড়ুন : বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

বুধবার ( ৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইসিসি।

এই জরিমানার অর্থ নির্ধারণ করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শাস্তি মেনে নেয়ায় আর আনুষ্ঠানিক কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

আইসিসির খেলোয়াড় আচরণবিধির আর্টিকেল নাম্বার ২.২২ এ বলা আছে কোনো দল নির্ধারিত সময়ের চেয়ে বোলিংয়ে বেশি ব্যায় করলে শাস্তির মুখোমুখি হতে হবে। সে ক্ষেত্রে প্রতি ওভার স্লো করার ফলে ম্যাচ ফির ২০ ভাগ করে জরিমানার অর্থ গুনতে হবে।

আরও পড়ুন : চাপের মুখে বরিস জনসন

টাইগাররা ১ ওভার বেশি সময় লাগিয়ে ফেলেছিল। যে কারণে ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানার মুখোমুখি হয় তারা। বাংলাদেশ দলের বিপক্ষে স্লো ওভার রেটের অভিযোগটি এনেছিলেন অন ফিল্ড আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র, নাইজেল ডুগুইড, থার্ড আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট এবং চতুর্থ আম্পায়ার প্যাটট্রিক গুস্টার্ড।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা