বিদায় বলছেন মর্গ্যান
খেলা

অবসর ভাবনায় মর্গ্যান

সান নিউজ ডেস্ক: ২০১৯ সালে ইংল্যান্ডকে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক এউইন মর্গ্যান। মনে হয় তার সময় ফুরিয়ে আসছে। শোনা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। এই সপ্তাহের শেষ দিকে আসতে পারে ঘোষণা।

আরও পড়ুন: হাত দিয়ে নাট-বল্টু খোলা সম্ভব নয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে ডাক মারেন মর্গ্যান। ৩-০ তে জেতা সিরিজের শেষ ম্যাচটি থেকে ছিটকে যান কুচকির চোটে। ফর্মের সঙ্গে যেহেতু ফিটনেসও এখন বড় উদ্বেগের বিষয়, দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হচ্ছে, মর্গ্যান তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন।

৩৫ বছর বয়সী ব্যাটসম্যান গত শনিবার একটি করপোরেট ম্যাচ খেলেন, মঙ্গলবার নির্ধারিত একটি চ্যারিটি ম্যাচ থেকে সরে দাঁড়ান। ডাচদের মুখোমুখি হওয়ার আগেই ইংলিশ অধিনায়ক বলেছিলেন, যখন আর দলে অবদান রাখতে পারবেন না, তখন সরে দাঁড়াবেন তিনি।

ধারণা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই আসতে পারে অবসরের ঘোষণা। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার বেশ এগিয়ে মর্গ্যানের উত্তরসূরি হওয়ার দৌড়ে। অলরাউন্ডার মঈন আলীও আছেন বিবেচনায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা