ব্রেন্ডন ম্যাককালাম
খেলা

অস্ট্রেলিয়ার সহকারী কোচ ভেট্টোরি

সান নিউজ ডেস্ক: মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। এবার আরেক সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিলো অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত

শুধু ড্যানিয়েল ভেট্টোরিই নয়, আন্দ্রে বরোভেককেও সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডসের কোচিং প্যানেলকে শক্তিশালী করতেই নিয়োগ দেয়া হলো ভেট্টোরি এবং বরোভেককে।

সদ্য নিয়োগ পাওয়া দুজন কোচ আগামী জুন মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অজিদের হয়ে কাজ শুরু করবেন। একই সঙ্গে গত এক বছর ধরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করে আসা বরোভেক অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ হিসেবেও কাজ করবেন।

চলতি বছরের শুরুতে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটে কিছুদিন কাজ করেছিলেন ভেট্টোরি। আবার ইংল্যান্ডের দ্য হান্ড্রেড-এ বার্মিংহ্যাম পোনিক্স এর প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন: ৫ জুন হজ ফ্লাইট শুরু

গত বছর দ্য হান্ড্রেড-এর প্রথম আসরে বার্মিংহ্যাম পোনিক্স-এর অন্তর্বর্তিকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডই ছিলেন দলটির প্রধান কোচ। কিন্তু অস্ট্রেলিয়ার দায়িত্ব নিয়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তিকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল ভেট্টোরিকে এবং দলকে তিনি ফাইনালেও তুলে দিয়েছিলেন।

ভেট্টোরি বলেন, ‘আমি সত্যি অভিভূত। কারণ, পাকিস্তানে দায়িত্ব পালনকালে আমি দেখেছি অস্ট্রেলিয়ার এই দলটির অনুশীলন, পরিকল্পনা এবং সে অনুযায়ী তাদের খেলা। এটা সত্যিই দারুণ শক্তিশালী এবং একতাবদ্ধ একটি গ্রুপ। যাদের দারুণ সম্ভাবনা রয়েছে দারুণ কিছু করার এবং খুব সম্ভবত, সামনের সময়টাতে তারা দারুণ সাফল্য আশা করতেই পারে।’

ড্যানিয়েল ভেট্টোরি এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের একসঙ্গে খেলার, একসঙ্গে কোচিং করানোর দারুণ এক লম্বা ইতিহাস রয়েছে। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে তারা একসঙ্গে খেলেছেন। আবার এই দলে ভেট্টোরির অধীনে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাকডোনাল্ড। দ্য হান্ড্রেড-এ এসেও এই দু’জন একই সঙ্গে কোচের ভূমিকায় নিয়েছিলেন। একজন আরেকজনের পরিবর্তে প্রধান কোচের ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন: মৃত্যুশূন্য দিনে বেড়েছে শনাক্ত

ভেট্টোরি এর আগে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ছিলেন। ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে সিপিএলে বার্বাডোজ রয়্যালস, বিগ ব্যাশ, ব্রিসবেন হিট, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের সাথে কোচ হিসেবে কাজ করেছেন কিউই কিংবদন্তি।

অন্যদিকে আন্দ্রে বরোভেকের কোনো পেশাদার ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। যদিও ম্যাকডোনাল্ডের সঙ্গে তার ঘণিষ্ট যোগাযোগ রয়েছে। ম্যাকডোনাল্ড যখন ভিক্টোরিয়া এবং মেলবোর্ন রেনেগার্ডসের প্রধান কোচ ছিলেন, তখন তার সহকারী হিসেবে ব্যাটিং এবং স্ট্র্যাটেজি কোচের দায়িত্ব পালন করেছিলেন বরোভেক।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা