আমরা জানি না সাকিব কোনটা খেলতে চায়
খেলা

আমরা জানি না, ‘সাকিব কোনটা খেলতে চায়’

স্পোর্টস নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মনেও সাকিব আল হাসানের ইচ্ছা-অনিচ্ছা নিয়ে এখন সন্দেহ-সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন : বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

রোববার ( ৮ মে ) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিবের ব্যাপারে তিনি মন্তব্য করলেন, ‘আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না।’

সাকিবকে নিয়ে এমন দৌদুল্যমানতার কারণে বিসিবিকেও সিদ্ধান্ত নিতে অনেক সময় গলদঘর্ম হতে হয়। দক্ষিণ আফ্রিকা সফরে যেটা দেখা গিয়েছিল। আইপিএলে খেলতে পারলে দক্ষিণ আফ্রিকা সফরে হয়তো সাকিব যাবেন না, এমনটাই জানা ছিল সবার। এ নিয়ে ছুটিরও আবেদন করে রেখেছিলেন সাকিব।

বিসিবি সভাপতি নিজ মুখে বলেছিলেন, আইপিএলে দল না পাওয়ায় সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন। তার সঙ্গে বৈঠকে সাকিবও সে সম্মতি জানিয়েছিল। কিন্তু শেষমেষ তিনি কি না দুবাই যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়ে যান, তিনি মানসিকভাবে বিধ্বস্ত, খেলার মত অবস্থায় নেই। দক্ষিণ আফ্রিকায় যেতে চান না।

আরও পড়ুন : উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

অবশেষে দেশে ফিরে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করে আবার সাকিব দক্ষিণ যাওয়ার ঘোষণা দিলেন এবং সেখানে গিয়ে ওয়ানডে সিরিজও খেললেন। যদিও পারিবারিক সমস্যার কারণে টেস্ট সিরিজ না খেলেই চলে আসতে হয়েছে তাকে।

শ্রীলঙ্কা সিরিজে সামনে সাকিবকে পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নয় বিসিবি। যদিও সাকিবকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। অথচ টেস্টের বাকি আর এক সপ্তাহ প্রায়।

আরও পড়ুন : হাসপাতালে সৌদি বাদশাহ

এমন এক সময়ে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ মিডিয়ার সামনে বললেন, সিনিয়ররা বেছে বেছে খেলছেন। এটা তাদের জানা। এ নিয়ে হয়তো কোনো সমস্যা নেই। কিন্তু সাকিবের বিষয়টা পুরোপুরি অজানা। সাকিব যে কোনটা খেলতে চায়, সেটাই জানে না বিসিবি।

পাপন বলেন, ‘অলরেডি রিয়াদ তো টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-২০ খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা ভাবনা জানা যাবে, ও কি চিন্তা ভাবনা করছে, আমরা জানতে পারব। আর আছে সাকিব, সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মিলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন।’

আরও পড়ুন : সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত

সাকিবকে সব ফরম্যাটেই চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তাকে সব ফরম্যাটে পাওয়া কঠিন। পাপন বলেন, ‘সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না।’

পাপন যখন সাকিবের সঙ্গে কথা বলেন, তখন মনে হয় সব খেলবেন। কিন্তু পরক্ষণে তাকে পাওয়া যায় না। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ওর সাথে আমি যখন কথা বলি, আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়; কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। সো আসলে ওরটা বলা একটু কঠিন।’

আরও পড়ুন : মদপানে ইরানে ১০ জনের মৃত্যু

বিসিবি সভাপতি এ ক্ষেত্রে একটা সমাধান বের করার চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন, সিদ্ধান্তটা খেলোয়াড়রাই নিক। এ ক্ষেত্রে তাদের আর সমস্যা হবে না। তবে মিডিয়াতে যেন কেউ প্রকাশ না করে।

পাপন বলেন, ‘তবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা প্লেয়ারদেরকেই নিতে হবে। প্লেয়াররা নিতে (সিদ্ধান্ত) পারলেই ভালো। খামখা এগুলো মিডিয়াতে না বলে বোর্ডের সাথে বসেই সিদ্ধান্ত নিলে ভালো। কারণ আমি মনে করি বোর্ডেও একটু সুবিধা হয় সব কিছু চিন্তা করতে। কেউ যদি বলে এটা খেলব না, তখন আমরা বলতে পারি তিন মাস খেলো, ততদিনে আমরা রেডি করতে পারি। প্রস্তুতি নিতে পারি। এ জিনিসগুলো বোর্ডের সাথে বসে করলে সহজ হয়। বাইরে কিন্তু তাই হয়। আমাদের দেশে হয়নি, কিন্তু হবে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা