টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক
খেলা

টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে মোসাদ্দেক হোসেনকে নতুন করে আবার দলভুক্ত করেছে বিসিবি।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

শুক্রবার (৩০ এপ্রিল) মাত্র ৩ টেস্ট খেলা মোসাদ্দেককে দলে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ব্যাটিং অলরাউন্ডার বলেই তাকে বিবেচনা করা হয়েছে।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘একজন অলরাউন্ডার নিলাম। যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। ক্যাম্পে দুজন কেমন করে, কী অবস্থায় আছে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে কিছুই করেননি মোসাদ্দেক। ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে ব্যাটিং ও বোলিংয়ে উল্লেখযোগ্য পারফর্ম করেননি।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

২০১৯-২০ মৌসুমে ব্যাটিংয়ে ৩ ম্যাচে ৫ ইনিংসে ২৬ গড়ে ১০৪ রান করেন। আর ২০২০-২১ মৌসুমে ৩ ম্যাচে ৫ ইনিংসে ৩৭.৫০ গড়ে ১৫০ রান করেন মোসাদ্দেক।

বিসিবি’র আরেক নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘আমাদের মনে হয়েছে যদি চার বোলার নিয়ে নামি, তাহলে লোয়ার অর্ডারে এমন একজন প্রয়োজন যিনি ব্যাট করতে পারেন।’নির্বাচকদেরসেক্ষেত্রে মোসাদ্দেককেই পছন্দ।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

এদিকে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আঙুলের চোটে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। তার বদলে নেওয়া হয়েছে অফস্পিনার নাঈম হাসানকে।

আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা।

আরও পড়ুন : মুহিতের জানাজা-দাফন নিয়ে জরুরি বৈঠকে সিলেট আ. লীগ

প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে।

প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড :

আরও পড়ুন : ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা