তাসকিন আহমেদ (ছবি: সংগৃহীত)
খেলা

কন্যার সন্তানের বাবা হলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ দ্বিতীয়বারের মতো পিতৃত্বের অনুভূতি পেয়েছেন। ডানহাতি এ পেসারের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

শুক্রবার (২৯ এপ্রিল) খবরটি নিশ্চিত করেন তাসকিন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা হওয়ার খবরটি জানান ২৭ বছর বয়সি এ পেসার।

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে তাসকিন লেখেন— ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

এদিকে এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের ভক্ত-সমর্থকরা। তাসকিনের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই জাতীয় দলের এ গতি তারকাকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন অনুরাগীরা।

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হন তাসকিন। তাসকিন ও তার স্ত্রী রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। সাড়ে চার বছরের দাম্পত্য জীবনে দ্বিতীয় সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা