রমিজ পদত্যাগ করলে ফিরবেন আমির
খেলা

রমিজের পদত্যাগে ফিরবেন আমির

স্পোর্টস ডেস্ক : পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়কের গদি হারানোর পর থেকেই গুঞ্জন চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ হারাচ্ছেন রমিজ রাজা।

আরও পড়ুন : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

মিডিয়ায় গুঞ্জন রয়েছে নতুন সরকার গঠন করলেই ইমরান খানের নির্বাচিত পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে পিসিবির নতুন চেয়ারম্যান হতে পারেন নজম শেঠি। তিনি অতীতেও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আর রমিজ রাজা পদত্যাগ করলেই ফের জাতীয় দলে ফিরতে আগ্রহী পাকিস্তানের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির।

প্রধান কোচ মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে বনিবনা না হওয়ায় সেচ্ছায় ক্রিকেট থেকে অবসরে যান পাকিস্তানের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির। তিনি বলেছিলেন কোচিং স্টাফে পরিবর্তন এলে জাতীয় দলে ফিরতে রাজি আছেন।

আরও পড়ুন : তিন ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

রমিজ রাজা প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে গত বছরের সেপ্টম্বরে পিসিবি চেয়ারম্যান হওয়ার পরই সেচ্ছায় কোচের চাকরি থেকে পদত্যাগ করেন মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনুস।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও’ ও ‘সামা’ জানিয়েছে, রমিজ রাজা পিসিবি চেয়ারম্যানের পদ ছেড়ে দিলে আমির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন।

জিও নিউজের সংবাদকর্মী আরফা ফিরোজ জেক টুইট করেন, মোহাম্মদ আমির অবসর ভেঙে আবারও পাকিস্তানের জন্য ফিরতে পারেন। তবে সেজন্য রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট স্টেডিয়ামের চেয়ারম্যানের পদ ছাড়তে হবে।

আরও পড়ুন : অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৩ এপ্রিল

প্রসঙ্গত, ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া আমির পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি–টোয়েন্টি খেলেছেন।

২০২০ সালের ডিসেম্বরে পিসিবি কর্মকর্তাদের মানসিক অত্যাচারের অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সেচ্ছায় অবসর নেন আমির।

আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

আমির তখন বলেছিলেন, আমি ক্রিকেট ছাড়ছি, কারণ মানসিকভাবে অত্যাচারিত হয়েছি। আমার মনে হয় না এসব সহ্য করে যেতে পারব। ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত অনেক অত্যাচার সহ্য করেছি। শাস্তিও পেয়েছি। পিসিবি আমার জন্য অনেক বিনিয়োগ করেছে, এসব বলে অত্যাচার করা হয়েছে আমার ওপর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা