খালেদ-তাইজুল নৈপুণ্যে কক্ষপথে বাংলাদেশ
খেলা

খালেদ-তাইজুল নৈপুণ্যে কক্ষপথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাথে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন প্রায় পুরোটা সময় দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অন্যদিকে, একেকটি উইকেটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে টাইগারদের।

আরও পড়ুন : বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান

তবে আশার দিক হচ্ছে, শেষ বিকেলে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদের নৈপুণ্যে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ।

৮২তম ওভারের তৃতীয় বলে রায়ান রিকেলটনকে কট বিহাইন্ডের শিকারে পরিণত করেন তাইজুল। বলটি রিকেলটনের গ্লাভসে লেগে উপরে উঠে যায়। দারুণ ক্ষিপ্রতায় সেটিকে তালুবন্দী করেন ইয়াসির আলি রাব্বি।

তবে প্রথমে আউট দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সেটি আদায় করে নেন তাইজুল। রিকেলটন ৪২ রান করেন। এর ঠিক ১৭ বল পর আবারও বাংলাদেশ শিবিরে সাফল্য।

আরও পড়ুন : জনগণই সব ক্ষমতার উৎস

এবার টেম্বা বাভুমাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন খালেদ আহমেদ। বাভুমা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছিলেন। ১৬২ বল মোকাবিলায় ৬৭ রান করেছেন তিনি।

৮৫তম ওভারের তৃতীয় ডেলিভারিতে বলটি বাভুমার ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে চলে যায়। সেটি পাখির মতো ছোবল দিয়ে ধরে ফেলেন শান্ত। পরে বাভুমা রিভিউ নিলেও লাভ হয়নি।

আরও পড়ুন : ৩ সেপ্টেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

এর আগে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন খালেদ। এর পরের দুটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ৯০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান জমা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল ব্যাট হাতে নামবেন ভেরেইনা ও মাল্ডার। ভেরাইন ১০ রানে অপরাজিত। মাল্ডার রানের খাতা খুলতে পারেননি আজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা