তামিম ইকবাল (ছবি: সংগৃহীত)
খেলা

আজ মাঠে ফিরছেন তামিম

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট আজ (শুক্রবার) পোর্ট এলিজাবেথে শুরু হবে। প্রথম টেস্টে লজ্জার হারের পর ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

এদিকে ডারবান টেস্টে অসুস্থতার কারণে খেলতে না পারা দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল শেষ টেস্টে খেলবেন। এমনটাই জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তামিমের ফেরার বিষয়ে মুমিনুল বলেন, ‘তামিম ভাইর কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী। ইনশাল্লাহ, উনি খেলবেন।’

অপদিকে তামিম একাদশে ফিরলে স্বাভাবিকভাবেই বাদ পড়বেন প্রথম টেস্টের দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়ের মধ্যে একজন। প্রথম টেস্টে বেশ হতাশাজনক পারফর্ম করেছেন সাদমান।

এছাড়া ডারবানে প্রথম ইনিংসে আর দ্বিতীয় ইনিংসে ৯ রান করেছেন। শুধু ডারবান টেস্টে খারাপ খেলেছেন সাদমান তাও নয়। এর আগে ৯টি ইনিংসে সর্বোচ্চ ২২ রান করেছেন সাদমান।

তাই একপ্রকার বলাই যায়, সিরিজের শেষ টেস্টে বাদ পড়তে যাচ্ছেন সাদমান ইসলাম। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ডারবান টেস্টে প্রমাণ করেছেন নিজেকে। প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ধৈর্যের পরীক্ষা দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক। ৩২৬ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

আরও পড়ুন: শেষটা রাঙাতে পারেনি মোস্তাফিজ, হারল দিল্লি

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা