এ আর রহমান (ছবি: সংগৃহীত)
খেলা

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ অনুষ্ঠান সূচি

ক্রীড়া প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’ এর আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশ্ববরেণ্য ভারতীয় সঙ্গীতজ্ঞ এ আর রহমান।

মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে বহুল কাঙ্খিত কনসার্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কনসা বিকেল ৪টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। এ আর রহমান ছাড়াও দেশবরেণ্য কন্ঠশিল্পী মমতাজ বেগম এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস স্থানীয় শিল্পী হিসেবে কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন।

পুরো অনুষ্ঠান মাঠে বসে উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। এছাড়া অনুষ্ঠান দেখা যাবে নিউজ টোয়েন্টিফোর এবং বিটিভির পর্দায়।

একনজরে অনুষ্ঠানের সূচি-
* দর্শকদের ঢোকার জন্য স্টেডিয়াম গেট খোলা থাকবে দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
* ছেলে-মেয়ে শিল্পীর যৌথ কণ্ঠে ৪.২০ থেকে ৪.২৫ মিনিট পর্যন্ত চলবে জাতীয় সংগীত পরিবেশনা।
* বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত পারফর্ম করবে বাংলাদেশি ব্যান্ড মাইলস।
* বিকেল ৫টা ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ।
* সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ পর্যন্ত ১৫ মিনিট মাগরিবের নামাজের বিরতি।
* সন্ধ্যা ৭টায় মিরপুর স্টেডিয়ামে হাজির হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
* শেখ হাসিনার উপস্থিতিতে সন্ধ্যা ৭টা ১০ থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত আবার হবে জাতীয় সংগীত (ছেলে-মেয়ে যৌথ)।
* সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চে উঠবেন এ আর রহমান। ৭টা ৩০ পর্যন্ত পারফর্ম করবেন তিনি। এরপর ১৫ মিনিটের এশার নামাজের বিরতি।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

* এ আর রহমান দ্বিতীয় দফা মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এরপর একটানা রাত ১২টা পর্যন্ত পারফর্ম করবেন ভারতীয় এই সঙ্গীতজ্ঞ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা