টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, মোহাম্মাদ নবি-মাহমুদুল্লাহ রিয়াদ
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: রশিদ-মুজিবদের আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি ২০তে ৬১ রানের বিশাল জয় রানের হিসাবে টাইগারদের তৃতীয় বড় জয়। তাই আজ সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামার আগে ফুরফুরে মেজাজে রয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মরিচের হাট

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩ টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি।

তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন চোটের কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে না পারা মুশফিকুর রহিম। এটি তার ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি।

বাংলাদেশ স্কোয়াড :

মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।

আরও পড়ুন: ফের আলোচনায় এরশাদ শিকদার

আফগানিস্তান স্কোয়াড :

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা