বিসিবি
খেলা

২৩ সদস্যের বাংলা টাইগার্স ঘোষণা

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল থেকে ছিটকে পড়া বা অনিয়মিত ক্রিকেটারদের নিয়ে একটি ছায়া দল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিকল্পনা অনুযায়ী দলের নাম দেওয়া হয় বাংলা টাইগার্স।

শনিবার ( ১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই দল ঘোষণা করে।

এ দলটির মূল পরিকল্পনা হচ্ছে এখানে সুযোগ পাওয়া ক্রিকেটাদের ব্যাট-বলের সংস্পর্শে রাখতে ও অনুশীলনের আওতায় রাখা।

ফেব্রুয়ারিতে আফগানিস্তান সিরিজের আগেই বাংলা টাইগার্স দলটি গঠন করা হবে বলে কথা দিয়েছিলেন বিসিবির কর্মকর্তারা। এ নিয়ে অনেক কাজ করার পর ২৩ সদস্যের দল নিয়ে ঘোষণা করা হয়েছে বাংলা টাইগার্স স্কোয়াড।

দল ঘোষণা করে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ছায়া দলের ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে টেস্ট সিরিজে কেউ ফ্রি থাকলে তারাও যোগ দেওয়ার সুযোগ পাবে এই স্কোয়াডে।

বাংলা টাইগার্স দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:

আরও পড়ুন: পঞ্চপাণ্ডব ছাড়াই চ্যালেঞ্জ জিতলেন নাফিসা

মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা