৫ পান্ডব ছাড়াই চ্যাম্পিয়ন নাফিসা কামাল
খেলা

পঞ্চপাণ্ডব ছাড়াই চ্যালেঞ্জ জিতলেন নাফিসা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পাঁচ বড় তারকাকে পঞ্চপাণ্ডব নামে ডাকা হয়। এই তারকারা হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম।

বিপিএল দেশের সবচেয়ে বড় ক্রিকেট লিগ। এই বড় লিগে তাদেরকে দলে রাখতে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে চলে চরম প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকে যে কাউকে পাওয়া মানেই তো দলের জন্য বাড়তি শক্তি।

তবে এবার একটু ভিন্ন পথে হেঁটেছিল নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সরাসরি চুক্তি ও ড্রাফট থেকে শক্তিশালী দল সাজালেও কুমিল্লা নেয়নি পঞ্চপাণ্ডবের কাউকে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল দল সাজানোর সময়ই জানিয়েছিলেন, ‘পঞ্চপাণ্ডব’খ্যাত পাঁচ তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর কোনো পরিকল্পনা ছিল না তাদের।

শিরোপার লড়ায়ে অবশেষে সেই পরিকল্পনায় সফল কুমিল্লা। পঞ্চপাণ্ডব ছাড়াই হয়েছে চ্যাম্পিয়ন। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তোলার পর ফের নাফিসা কামালের সামনে এলো পাণ্ডব প্রসঙ্গ।

যদিও বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার রাতে প্রথমে এই বিষয়টি এড়িয়ে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার। পরে অবশ্য বলেই ফেলেন, পাণ্ডবদের কেউ দলে ছিলেন না বলেই চ্যাম্পিয়ন হতে পারাটা বাড়তি আনন্দের।

নাফিসা কামাল বলেন, `আমরা চেয়েছিলাম তরুণ একটা দল গড়তে। আমাদের দলে কিন্তু কোন পাণ্ডব ছিল না। এক দলে তিনজন পাণ্ডব ছিল (মিনিস্টার ঢাকায়), রানার্সআপ দলেও একজন ছিল। ফলে এত পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বেশি আনন্দের।’

প্রসঙ্গত, ২০১৫ এবং ২০১৯ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। ২০১৫ সালে কুমিল্লার অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

আরও পড়ুন: প্রেস কনফারেন্স বাদ, শুটিংয়ে সাকিব

২০১৯ সালে এবারের মতো ইমরুল কায়েস অধিনায়ক থাকলেও ফাইনালে ৬১ বলে ১৪১ রানের দানবীয় ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য তামিম ইকবাল।

পঞ্চপাণ্ডবের কেউই এবার ছিলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তাদের দলে না ছাড়াই চ্যালেঞ্জ জিতে বাড়তি উচ্ছ্বাস নাফিসা কামালের এটাই স্বাভাবিক।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা