মোহামেদ সালাহ (ছবি: সংগৃহীত)
খেলা

সালাহর গোলে জয় পেল লিভারপুল 

স্পোর্টস ডেস্ক: রবের্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর অসাধারণ গোলে জয়ে ফিরেছে লিভারপুল। সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় লিভারপুল। ফিরমিনো দলকে এগিয়ে নিলে পেনাল্টি ডি বক্সের কাছ থেকে শট করে গোল করেন সালাহ।

এদিকে গোলশূন্য কাটে প্রথমার্ধ। বল দখলে প্রায় সমানে সমান ছিল দুই দল। তবে গোলের উদ্দেশ্যে শট বেশি নেয় লিভারপুল। তাদের ৯টির বিপরীতে ইন্টার তিনটি শট নিলেও কারোর শটেই গোল আসেনি।

খেলার সাট মিনিটের মাথায় প্রতিপক্ষের ডিবক্সে বল পেয়ে যান মোহামেদ সালাহ। তবে গোল করতে ব্যর্থ হন সালাহ।

ম্যাচের ১০ মিনিটে একটি সুযোগ পান ইন্টার মিলানের হাঁকান কালহানোগ্লু। সতীর্থ ইভান পেরিসিচের ক্রস ডিবক্সে পেয়ে শট নিলেও ক্রসবারে লেগে মাঠে ফেরে বল।

অপরদিকে বল ক্লিয়ার না করে ৩০ এবং ৩৩তম মিনিটে দুবার গোলরক্ষককে ব্যাকপাস দিয়ে বিপদ ডেকে আনতে যাচ্ছিল ইন্টার। কোনোরকম বেঁচে যায় তারা।

ম্যাচের ৪০তম মিনিটে সুযোগ আসে লাউতারো মার্টিনেসের সামনে। তবে শট নিতে একটু সময় নিলে সেই সুযোগে দলকে রক্ষা করেন অ‍্যান্ডি রবার্টসন। পরের মিনিটে কর্নারে সবার ওপরে লাফিয়ে হেড করলেও গোল করতে পারেনি স্বাগতিকদের মিলান স্ক্রিনিয়ার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে লিভারপুলকে চেপে ধরে ইন্টার মিলান। ৬০তম মিনিটে বল জালেও পাঠায় তারা। কিন্তু এদিন জেকো অফসাইডে থাকায় গোল দেননি রেফারি। অনেকটা খেলার ধারার বিপরীতেই ৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারে চমৎকার হেডে দূরের পোস্ট দিয়ে গোল করেন বিরতির সময় বদলি হয়ে নামা ফিরমিনো।

ম্যাচের ৮৩তম ব‍্যবধান গোল করেন সালাহ। ট্রেন্ট অ‍্যালেক্সজান্ডার-আর্নল্ডের কাছ থেকে বল পেয়ে গোলের জন‍্য শট নেন মিশরের এই স্ট্রাইকার। ইন্টারের একজনের গায়ে লেগে একটু দিক পাল্টে বল জড়ায় জালে। পরে বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।

আরও পড়ুন: ফাইনালে কুমিল্লা

আগামী ৮ মার্চ অ‍্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। এই জয়ের ফলে টেবিলে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল লিভারপুল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা